News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের অন্ধকারে বিধায়ক তহবিল থেকে তৈরি যাত্রীশেড ভেঙে দেয় দুষ্কৃতীরা
Image

রাতের অন্ধকারে বিধায়ক তহবিল থেকে তৈরি যাত্রীশেড ভেঙে দেয় দুষ্কৃতীরা

আগরতলা, ১৫ জানুয়ারি : ৯ বনমালীপুর স্থিত গান্ধী স্কুলের সামনে বিধায়ক তহবিল থেকে একটি যাত্রী শেড তৈরি করা হয়। কাল রাত্রে সেটা ভেঙে দেয় দুষ্কৃতীরা।

আজ সকালে গান্ধী স্কুলের সামনে স্কুলের কর্তৃপক্ষ এসে দেখে যাত্রী শেডটি ভেঙে আছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশকে খবর দেওয়া হয়েছিল। এদিকে যাত্রী শেড থেকে প্রায় ৫০ মিটার দূরত্বে টিএসআর ক্যাম্প রয়েছে। যেখানে আনুমানিক ৫০ থেকে ৬০ জন টিএসআর কর্তব্যরত অবস্থায় থাকে। কিন্তু তবুও কিভাবে রাতের আঁধারে এই কাণ্ড ঘটেছে তা নিয়ে প্রশ্ন উঠছে।

বিধায়ক গোপাল রায়কে এই বিষয়ে অবগত করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যালয় কতৃপক্ষ। তবে এই কর্মকাণ্ডের নেপথ্যে কাদের হাত থাকতে পারে তা কেউই সঠিক বলতে পারছেন না। পুলিশ এই বিষয়ে তদন্ত করবে বলে জানিয়েছে।

Releated Posts

নির্মাণ সামগ্রী চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক

আগরতলা, ৬ আগস্ট: হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ সামগ্রী চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হল এক ব্যক্তি।…

ByByTaniya Chakraborty Aug 6, 2026

মাদকের দৌরাত্ম্য ও চুরির ঘটনায় উদ্বেগ, কৈলাসহর থানায় কাউন্সিলরের লিখিত অভিযোগ

কৈলাসহর, ৬ আগস্ট: কৈলাসহর শহরে মাদকদ্রব্যের অবাধ কারবার এবং তার জেরে চুরি-ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ…

ByByReshmi Debnath Aug 6, 2026

স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রকে নির্যাতনের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ

বিলোনিয়া, ৬ আগস্ট:  বিদ্যালয়ে শিক্ষকের শাসন যদি হয় আতঙ্কের কারণ, তবে বিদ্যালয় কি আর বিদ্যামন্দির থাকে,বিলোনিয়ার বুকে উঠেছে…

ByByReshmi Debnath Aug 6, 2026

পাঁচ দফা দাবিতে ধর্মনগরে সিডিপিও কার্যালয়ে আশা কর্মীদের ডেপুটেশন

ধর্মনগর, ৬ আগস্ট: পাঁচ দফা দাবিকে সামনে রেখে আজ ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকার আশা কর্মীরা সিডিপিও কার্যালয়ে ডেপুটেশন…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top