News Flash

  • Home
  • দিনের খবর
  • রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিহার ও মণিপুরের রাজ্যপালদের 
Image

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিহার ও মণিপুরের রাজ্যপালদের 

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিহার ও মণিপুরের রাজ্যপালদ্বয়। বুধবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তাঁরা। রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই রাষ্ট্রপতির সঙ্গে তাঁদের প্রথম সাক্ষাৎ।

রাষ্ট্রপতি ভবনের তরফে সোশ্যাল মিডিয়ায় দুই রাজ্যের রাজ্যপালদের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাতের ছবি প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, বিহারের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান এবং মণিপুরের রাজ্যপাল অজয় ​​কুমার ভাল্লা রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে পাঁচটি রাজ্যে রাজ্যপাল নিয়োগ ও রদবদল করা হয়। সেসময় প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ​​ভাল্লাকে মণিপুরের নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়। আর কেরলের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানকে পাঠানো হয় বিহারের রাজ্যপাল হিসেবে।

Releated Posts

সীমানা পুনর্নির্ধারণ বিলে কংগ্রেসের সমর্থন চাইল কেন্দ্র, রাহুল গান্ধীর সঙ্গে কথা কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ৬ আগস্ট(আইএএনএস): সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) বিল নিয়ে বিরোধীদের সমর্থন আদায়ের চেষ্টা জোরদার করল কেন্দ্র। বৃহস্পতিবার সংসদীয় বিষয়ক…

ByBySandeep Biswas Aug 6, 2026

ঝাড়খণ্ডের দলমা জঙ্গলে বড় মাওবাদী নাশকতার ছক ভেস্তে দিল যৌথবাহিনী, গ্রেফতার ৩, উদ্ধার বিপুল অস্ত্রভাণ্ডার

সেরাইকেলা-খরসাওয়ান (ঝাড়খণ্ড), ৬ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের সেরাইকেলা-খরসাওয়ান জেলার দলমা জঙ্গল এলাকায় বড়সড় মাওবাদী নাশকতার ছক ভেস্তে দিয়েছে নিরাপত্তা…

ByByNews Desk Aug 6, 2026

হরিয়ানায় থানার সামনেই গুলিবৃষ্টি, গ্যাংওয়ারের জেরে জখম ৭

চণ্ডীগড়, ৬ আগস্ট (আইএএনএস): হরিয়ানার চরখি দাদরি শহরে বৃহস্পতিবার দিনের আলোয় থানার সামনেই দুঃসাহসিক গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByNews Desk Aug 6, 2026

মসজিদ থেকে লাউডস্পিকার অপসারণ নিয়ে সরব বিরোধীরা, ‘সাম্প্রদায়িক রাজনীতি’র অভিযোগ; শব্দদূষণ রুখতেই ব্যবস্থা বলে বিজেপি

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের একাধিক মসজিদ থেকে পুলিশের লাউডস্পিকার অপসারণের ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top