News Flash

  • Home
  • দেশ
  • ফ্রাঙ্কফুর্টে আন্তর্জাতিক মেলায় ভারতীয় প্যাভিলিয়নের উদ্বোধনে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী
Image

ফ্রাঙ্কফুর্টে আন্তর্জাতিক মেলায় ভারতীয় প্যাভিলিয়নের উদ্বোধনে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী

নয়াদিল্লি ও ফ্রাঙ্কফুর্ট, ১৫ জানুয়ারি (হি.স.): ভারতীয় বস্ত্রশিল্পের ক্রমবর্ধমান উন্নয়ন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং মঙ্গলবার জামার্নির ফ্রাঙ্কফুর্টের বস্ত্রমেলা ‘হাইমটেস্কটিল ২০২৫’-এ ভারতীয় প্যাভিলিয়নের উদ্বোধন করেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বস্ত্রশিল্পের এই মেলায় ভারত অংশ নিয়েছে। এখানে বাড়িতে ব্যবহৃত বিভিন্ন বস্ত্রসম্ভার প্রদর্শিত হচ্ছে, যার মাধ্যমে আন্তর্জাতিক স্তরে ভারতের অংশীদারিত্ব এবং উদ্ভাবন ক্ষেত্র প্রতিফলিত হয়েছে।

ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে লিখেছে, বাড়িতে ব্যবহৃত বস্ত্র সম্ভার রফতানিকারক, আমদানিকারক এবং প্রস্তুতকারকদের উদ্দেশ্যে ভাষণ দেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী। এই মেলায় অংশগ্রহণকারী দেশগুলিকে ‘ভারত টেক্স ২০২৫’-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান তিনি। পাশাপাশি ভারতের সমৃদ্ধশালী বস্ত্রশিল্প ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেন।

কেন্দ্রীয় মন্ত্রী বস্ত্রশিল্প এবং এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত যন্ত্র উৎপাদক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের সময় ভারতের ক্রমবর্ধমান বিকাশের ইতিহাসের কথা তুলে ধরেন। গত ১০ বছরে ভারতে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ বেড়েছে বলে জানান। একইসঙ্গে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

এই উদ্যোগের ফলে ভারত বিশ্ব দরবারে ক্রমশই প্রতিযোগিতামূলক উৎপাদন কেন্দ্র হিসেবে উঠে এসেছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। একইসঙ্গে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী আন্তর্জাতিক স্তরের বিনিয়োগকারীদের ভারতের বস্ত্রশিল্পে বিনিয়োগের জন্য আহ্বান জানান। এতে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগ আগামীদিনে ‘মেক ফর দ্য ওয়ার্ল্ড’ হয়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।

কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী বলেন, হাইমটেক্সটাইল-এর মতো আন্তর্জাতিক স্তরের মেলায় অংশগ্রহণের জন্য সরকার ভারতীয় রফতানিকারকদের যথাযথ সাহায্য করছে। কেন্দ্রীয় মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

Releated Posts

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026

কংগ্রেসের ৬০ বছরের শাসনেই ছাত্রদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে: বিহারের মন্ত্রী

পাটনা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচি নিয়ে কংগ্রেসের সমালোচনা করলেন বিহারের…

ByByNews Desk Sep 20, 2026

নির্বাচনে জয়-পরাজয় গণতন্ত্রেরই অংশ: ডিইউএসইউ ফল নিয়ে কংগ্রেস সাংসদ

অমৃতসর, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচনে জয়-পরাজয় গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ বলে মন্তব্য করলেন অমৃতসরের কংগ্রেস সাংসদ গুরজিৎ সিং আউজলা।…

ByByNews Desk Sep 20, 2026

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top