News Flash

  • Home
  • দেশ
  • নতুন দিল্লি আসন থেকে মনোনয়ন পেশ কেজরিওয়ালের, দুই মন্দিরে দিলেন পুজো
Image

নতুন দিল্লি আসন থেকে মনোনয়ন পেশ কেজরিওয়ালের, দুই মন্দিরে দিলেন পুজো

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): নতুন দিল্লি বিধানসভা আসন থেকে মনোনয়নপত্র পেশ করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। মনোনয়ন জমা দেওয়ার সময় কেজরিওয়ালের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়ালও। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে দু’টি মন্দিরে গিয়ে পুজোও দিয়েছেন কেজরিওয়াল।

মনোনয়নপত্র পেশ করার পর কেজরিওয়াল বলেছেন, “আমি নিজের মনোনয়ন জমা দিয়েছি। আমি দিল্লির জনগণকে বলতে চাই, দয়া করে কাজের জন্য ভোট দিন, একদিকে একটি দল কাজ করে এবং অন্যদিকে একটি দল আছে যারা কুকথা বলে। তাই কাজ, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, জল, রাস্তা এসবের জন্য ভোট দিন। অনেক কাজ হয়েছে। এখনও অনেক কাজ বাকি আছে, তাই আশা করি মানুষ ভোট দেবেন। তাঁদের (বিজেপি) মুখ্যমন্ত্রীও নেই, দৃষ্টিভঙ্গিও নেই।” সুনিতা কেজরিওয়াল বলেন, “বিজেপির কোনও দৃষ্টিভঙ্গি নেই, কোনও নেতাও নেই।”

প্রসঙ্গত, মনোনয়নপত্র পেশ করার আগে বুধবার সকালে প্রথমে বাল্মীকি মন্দিরে গিয়ে পুজো দেন কেজরিওয়াল। এরপর তিনি যান কনৌট প্লেসের প্রাচীন হনুমান মন্দিরে। দুই মন্দিরে পুজো দেওয়ার পর নিজের মনোনয়নপত্র পেশ করেছেন কেজরিওয়াল।

Releated Posts

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026

কংগ্রেসের ৬০ বছরের শাসনেই ছাত্রদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে: বিহারের মন্ত্রী

পাটনা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচি নিয়ে কংগ্রেসের সমালোচনা করলেন বিহারের…

ByByNews Desk Sep 20, 2026

নির্বাচনে জয়-পরাজয় গণতন্ত্রেরই অংশ: ডিইউএসইউ ফল নিয়ে কংগ্রেস সাংসদ

অমৃতসর, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচনে জয়-পরাজয় গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ বলে মন্তব্য করলেন অমৃতসরের কংগ্রেস সাংসদ গুরজিৎ সিং আউজলা।…

ByByNews Desk Sep 20, 2026

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top