News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ পুলিশের জালে বিশ্রামগঞ্জের যুবক
Image

পশ্চিমবঙ্গ পুলিশের জালে বিশ্রামগঞ্জের যুবক

আগরতলা, ১৪ জানুয়ারি : সামাজিক মাধ্যমের দৌলতে পশ্চিমবঙ্গের এক যুবতীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে বিশ্রামগঞ্জ থানা এলাকার বাসিন্দা দেবাশিস সূত্রধরের। পরবর্তীতে তার বিরুদ্ধে ভিডিও কলের বিভিন্ন ধরনের ছবি স্ক্রিনশট নিয়ে ওই যুবতীকে ব্ল্যাকমেইলিং করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, বিশ্রামগঞ্জ থানাধীন বিবেকানন্দ রোড এলাকার বাসিন্দা দেবাশিস সূত্রধরের সামাজিক মাধ্যমের দৌলতে পশ্চিমবঙ্গের এক যুবতীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। দীর্ঘদিন তাদের ফোনে কথা হয়। এমনকি ভিডিও কলের মাধ্যমেও বহুবার কথা হয়েছিল তার। ওই সময় বেশ কিছু ছবি স্ক্রিনশট নিয়ে রেখেছিল সে। পরবর্তী সময়ে ওই ছবিগুলোর ভয় দেখিয়ে মেয়েটিকে ব্লাকমেইল করতে শুরু করে দেবাশীষ। এভাবে অনেক টাকা মেয়েটির থেকে হাতিয়ে নেয় সে। এই অভিযোগে বাগুইহাটি থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে মেয়েটি।

বিশ্রমগঞ্জ পুলিশ থেকে জানা গেছে, পশ্চিমবঙ্গের বাগুইহাটি থানার পুলিশ এই মামলা সম্পর্কে বিশ্রামগঞ্জে এসে এই সাইবার ক্রাইম সম্পর্কে থানায় জানিয়েছেন। অভিযুক্ত দেবাশীষ সূত্রধরকে গ্রেপ্তারের বিষয়ে বাগুইহাটি থানা পুলিশকে সহযোগিতা করেছে বিশরামগঞ্জ থানার পুলিশ আধিকারিক। দুই থানার প্রচেষ্টায় ওই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top