News Flash

  • Home
  • দেশ
  • ইন্ডি জোটকে বাঁচিয়ে না রাখলে বিরোধীরা মারা যাবে : সঞ্জয় রাউত
Image

ইন্ডি জোটকে বাঁচিয়ে না রাখলে বিরোধীরা মারা যাবে : সঞ্জয় রাউত

মুম্বই, ১৪ জানুয়ারি (হি.স.): ইন্ডি জোটকে বাঁচিয়ে রাখতে হবে, ফের এই দাবি করলেন উদ্ধব ঠাকরের শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তাঁর মতে, ইন্ডি জোটকে বাঁচিয়ে না রাখলে বিরোধীরা মারা যাবে। মঙ্গলবার সকালে মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেছেন, “ইন্ডি জোট টিকে থাকবে। আমরা যদি ইন্ডি জোটকে বাঁচিয়ে না রাখি, তাহলে বিরোধীরা মারা যাবে। তাঁরা (বিজেপি) বিরোধীদের নির্মূল করবে। লোকসভা নির্বাচনের জন্য ইন্ডি জোট গঠিত হয়েছিল, কিন্তু এখন এই জোটকে অক্ষত রাখা দেশ ও গণতন্ত্রের প্রয়োজন।”

সঞ্জয় রাউত আরও বলেছেন, “দিল্লিতে কংগ্রেস ও এএপি মনে করে তারা বড় শক্তি। সেখানে জোট গঠন করা কঠিন, কিন্তু লোকসভা ও বিধানসভায় (মহারাষ্ট্র) আমাদের জোট অটুট থাকবে। জোটে বড় দল হওয়ায় আমাদের একসঙ্গে রাখা কংগ্রেসের দায়িত্ব।”

Releated Posts

‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’ সামাজিক সংস্কারের আন্দোলন: অর্জুন রাম মেঘওয়াল

ফাজিলকা (পাঞ্জাব), ২০ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির ‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’কে সামাজিক সংস্কারের আন্দোলন হিসেবে বর্ণনা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন…

ByByNews Desk Sep 20, 2026

ডিলিমিটেশনের পর কলকাতা ও হাওড়ায় ৩৩ শতাংশের বেশি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ডিলিমিটেশনের পর কলকাতা পুরনিগম (কেএমসি) এবং হাওড়া পুরনিগম (এইচএমসি)-এর প্রস্তাবিত ওয়ার্ডগুলির এক-তৃতীয়াংশেরও বেশি মহিলাদের…

ByByNews Desk Sep 20, 2026

উপনির্বাচনে অনলাইন অনুদান চাইল সিপিআই(এম), কিউআর কোডে দিতে পারবেন অর্থ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রচারের জন্য অনলাইনে অনুদান চাইল বামফ্রন্টের প্রধান…

ByByNews Desk Sep 20, 2026

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top