News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যজুড়ে ব্যাপক উৎসাহে পালিত পৌষ সংক্রান্তি
Image

রাজ্যজুড়ে ব্যাপক উৎসাহে পালিত পৌষ সংক্রান্তি

আগরতলা, ১৪ জানুয়ারি: পৌষ সংক্রান্তির দিন হিন্দু ধর্মাবলম্বীরা সকাল সকাল দেশ ও সমাজের মঙ্গল কামনায় নগর হরিনাম সংকীর্তনে বের হয়৷ উদ্দেশ্য একটাই সমাজের সকল স্তরের মানুষের মঙ্গল কামনা করা৷ বাঙ্গালীর ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে একটি হল পোষ সংক্রান্তি৷ পৌষ সংক্রান্তির দিন হিন্দু ধর্মাবলম্বীরা সকাল সকাল দেশ ও সমাজের মঙ্গল কামনায় নগর হরিনাম সংকীর্তনে বের হয়৷ উদ্দেশ্য একটাই সমাজের সকল স্তরের মানুষের মঙ্গল কামনা করা৷ বাড়ির উঠানে আলপনা আঁকা হয়৷ তারপর ধূপ ধুনা পুষ্প দিয়ে প্রার্থনা করা হয়৷

প্রত্যেক বছর পোষ সংক্রান্তির দিনে এলাকার নবীন-প্রবীণ সকলে একত্রিত হয়ে হরিনাম সংকীর্তন এবং লুট সংগ্রহ করতে বের হয়৷ এই বছরও তার ব্যতিক্রম হয়নি৷ হরিনাম সংকীর্তন সহকারে লুট সংগ্রহ করতে এই বছর লঙ্কামুড়া এলাকার নবীন-প্রবীণ সকল অংশের মানুষ একসাথে বের হয়৷

ওই এলাকার এক প্রবীণ ব্যাক্তি জানান, দেশ ও সমাজের মঙ্গল কামনায় প্রত্যেক বছর হিন্দুশাস্ত্র মোতাবেক তারা হরিনাম সংকীর্তন সহকারে লুট সংগ্রহ করতে বের হন৷ প্রত্যেক বছরের ন্যায় এইবছরও ওনারা হরিনাম সংকীর্তন সহকারে লুট সংগ্রহ করতে বের হয়েছেন৷

আজ মকর সংক্রান্তির পবিত্র দিনে সকাল থেকে পিঠে পুলির আয়োজন শেষ করে আবাল বৃদ্ধ বণিতা ৮ থেকে ৮০ খোল, কাঁসা করতাল নিয়ে যে যার মতো করে পাড়ায় পাড়ায় হরিনাম সংকীর্তনে সামিল হন৷ এমন দৃশ্য দেখা গেল শহর সংলগ্ণ লঙ্কামুড়া এলাকায়৷ পড়ার ছোট ছেলে মেয়েরা সহ মহিলা পুরুষ সামিল হন মকর সংক্রান্তির পবিত্র দিনে হরির লুট সংকীর্তনে৷ সবাই কর্ম ব্যস্ত৷ এই একটা দিন সবাই পাড়ায় পাড়ায় হরিনাম সংকীর্তনে সামিল হন দেখা হচ্ছে সবার সাথে৷ মত বিনিময় করছে৷ যেন মিলন মেলা৷ ছোট ছোট ছেলে মেয়েরা নিজস্ব ব্যগ নিয়ে আনন্দে তিল্লাই, বাতাসা, কদমা, কমলা, আপেল লুট ধরে ব্যগে পুরছে৷ সংকীর্তন চলবে রাত পর্যন্ত৷ কীর্তন যাচ্ছে বাড়ী বাড়ী৷ এখনও অপেক্ষা করছে বহু গৃহস্থ৷

Releated Posts

নির্মাণ সামগ্রী চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক

আগরতলা, ৬ আগস্ট: হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ সামগ্রী চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হল এক ব্যক্তি।…

ByByTaniya Chakraborty Aug 6, 2026

মাদকের দৌরাত্ম্য ও চুরির ঘটনায় উদ্বেগ, কৈলাসহর থানায় কাউন্সিলরের লিখিত অভিযোগ

কৈলাসহর, ৬ আগস্ট: কৈলাসহর শহরে মাদকদ্রব্যের অবাধ কারবার এবং তার জেরে চুরি-ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ…

ByByReshmi Debnath Aug 6, 2026

স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রকে নির্যাতনের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ

বিলোনিয়া, ৬ আগস্ট:  বিদ্যালয়ে শিক্ষকের শাসন যদি হয় আতঙ্কের কারণ, তবে বিদ্যালয় কি আর বিদ্যামন্দির থাকে,বিলোনিয়ার বুকে উঠেছে…

ByByReshmi Debnath Aug 6, 2026

পাঁচ দফা দাবিতে ধর্মনগরে সিডিপিও কার্যালয়ে আশা কর্মীদের ডেপুটেশন

ধর্মনগর, ৬ আগস্ট: পাঁচ দফা দাবিকে সামনে রেখে আজ ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকার আশা কর্মীরা সিডিপিও কার্যালয়ে ডেপুটেশন…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top