News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুষ্কৃতীদের দ্বারা প্রাণঘাতী আক্রমণের শিকার নিরীহ রিক্সা চালকের পরিবার, থানায় মামলা
Image

দুষ্কৃতীদের দ্বারা প্রাণঘাতী আক্রমণের শিকার নিরীহ রিক্সা চালকের পরিবার, থানায় মামলা

আগরতলা, ১৪ জানুয়ারি: গতকাল রাতে নিরীহ রিক্সা চালক শ্রীনাথ ঘোষ এবং তার পরিবারের উপর প্রানঘাতী আক্রমণ করে বিজেপি দুষ্কৃতীরা। এমনটাই অভিযোগ তুলে নিরীহ পরিবারের সদস্যরা থানায় মামলা দায়ের করেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে বড়জলা কল্যাণপুর এলাকাশ সমীর নমঃশুদ্র, রঞ্জিত শীল এবং রাজু বিশ্বস নিরীহ রিক্সা চালক শ্রীনাথ ঘোষের রিক্সাতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনা টের পেয়ে শ্রীনাথ ঘোষের ছেলে প্রবীর ঘোষ দুষ্কৃতীদের মুখোমুখি হলে দুষ্কৃতীরা তাকে হুমকি দেয় এবং বাড়িতে দুই বোন এবং তার মাকে গালিগালাজ করে। আজ সকালে শ্রীনাথ ঘোষের ছেলে প্রবীর ঘোষ রামনগর ফাঁড়িতে মামলা দায়ের করে বাড়ি ফেরার পথে আবারো বিজেপি দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছে বলেও অভিযোগ।

প্রবীর ঘোষের মাথায় দা দিয়ে কোপ মারে রঞ্জিত শীল, রাজু বিশ্বাস এবং সমীর নমঃশুদ্র। প্রবীর ঘোষের বাবা রিক্সা চালক শ্রীনাথ ঘোষ বাঁধা দিতে আসলে তাকেও দা দিয়ে পায়ে আঘাত করে এই দুষ্কৃতীরা। এমনকি শ্রীনাথ ঘোষের দুই মেয়ে এবং স্ত্রী কে শ্লীলতাহানির চেষ্টা করে এবং দুই মেয়েকে মাথায় এবং পায়ে আঘাত করে বিজেপি দুষ্কৃতী রঞ্জিত শীল, সমীর নমঃশুদ্র এবং রাজু বিশ্বাস। ইতিমধ্যেই এই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ।

শ্রীনাথ ঘোষের ছেলে প্রবীর ঘোষ অভিযোগ করেন, ওই এলাকায় বিজেপির বুথ সভাপতি চন্দন সরকার এসব দুষ্কৃতীদের ইন্ধন দেয় এবং তাই এরা এলাকায় এসব সন্ত্রাস করে বেড়ায়।
বর্তমানে নিরীহ রিক্সা চালক শ্রীনাথ ঘোষ এবং তার পরিবার নিজে বাড়িতে থাকতেই আতঙ্কে ভুগছে।

Releated Posts

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top