News Flash

Image

নাশকতার আগুনে পুড়ে ছাই মুরগির ফার্ম

কৈলাসহর, ১৪ জানুয়ারি : আবারও নাশকতার আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটি মুরগির ফার্ম।  গতকাল রাত আনুমানিক ১২ টা নাগাদ হঠাৎ করে কৈলাসহর টিলাগাঁও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৪ নং ওয়ার্ডের বাসিন্দা আহমেদ আলীর মুরগির ফার্মে হঠাৎ করে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। প্রতিবেশিরা হঠাৎ করে দেখতে পান আহমেদ আলীর মুরগির ফার্মে আগুন। পাশাপাশি উনার বাড়ির উঠানের মধ্যে মজুদ করা কিছু খরও পুড়ে ছাই হয়ে যায়।

এলাকাবাসী শত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। ছুটে আসেন অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আসার আগে সম্পুর্ন জলে পুড়ে ছাই হয়ে যায়। আজ সকাল বেলা আহমেদ আলী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন তিনি অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে আসা এক  ব্যক্তি। তাই তিনি গৌরনগর পঞ্চায়েত সমিতি এবং মহকুমা শাসকের কাছে মানবিক আবেদন করেন আর্থিক সাহায্য সহযোগিতা করার জন্য। ক্ষতির পরিমাণ প্রায় চার লক্ষ টাকা হবে বলেও তিনি জানান।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top