News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা বিধানসভায় ভারতীয় চলচ্চিত্র জগতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব শ্যামসুন্দর বেনেগাল-কে স্মরণ
Image

ত্রিপুরা বিধানসভায় ভারতীয় চলচ্চিত্র জগতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব শ্যামসুন্দর বেনেগাল-কে স্মরণ

আগরতলা, ১৩ জানুয়ারি: ত্রিপুরা বিধানসভা শীতকালীন অধিবেশনে আজ ভারতীয় চলচ্চিত্র জগতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব শ্যামসুন্দর বেনেগালের প্রয়াণে স্মৃতিচারণ করা হয়েছে। এদিন অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ ত্রিপুরার বিধানসভার সকল সদস্যরা তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ২ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেছেন। 

প্রয়াত ভারতীয় চলচ্চিত্র জগতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব শ্যামসুন্দর বেনেগালের প্রয়াণে স্মৃতিচারণে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, ভারতীয় চলচ্চিত্র জগতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব শ্যামসুন্দর বেনেগাল গত ২৩শে ডিসেম্বর ২০২৪ তারিখে মুম্বইয়ে ৯০ বছর বয়সে পরলোকগমন করেন। শ্যামসুন্দর বেনেগাল কার্যত শ্যাম বেনেগাল হিসাবেই অধিক পরিচিত।

শ্যাম বেনেগাল ১৪ ডিসেম্বর ১৯৩৪ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের হায়দ্রাবাদ রাজ্যের ত্রিমূলঘেরিতে জন্মগ্রহণ করেন। তার পিতা শ্রীধর বি. বেনেগাল ছিলেন একজন আলোকচিত্রী, যার কাছ থেকে শ্যাম বেনেগাল শৈশবে একটি ক্যামেরা উপহার পেয়ে চলচ্চিত্র নির্মাণের প্রতি আগ্রহী হন। তিনি হায়দ্রাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং সেখানেই হায়দ্রাবাদ ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠা করেন।

কর্মজীবনের শুরুতে তিনি বিজ্ঞাপনী সংস্থায় কপিরাইটার হিসেবে কাজ করেন এবং পরবর্তীতে প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে মনোনিবেশ করেন। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “অঙ্কুর” (১৯৭৪) দিয়ে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন এবং পরবর্তীতে “নিশান্ত” (১৯৭৫), “মন্থন” (১৯৭৬), “ভূমিকা” (১৯৭৭) প্রভৃতি চলচ্চিত্র নির্মাণ করে সমালোচকদের প্রশংসা অর্জন করেন। তার চলচ্চিত্রে প্রধানত নারী ও নারীর অধিকার সম্পর্কিত বিষয়গুলিতে জোর দেওয়া হয়েছে।

শ্যাম বেনেগাল তার কর্মজীবনে অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। ১৯৭৬ সালে তিনি পদ্মশ্রী এবং ১৯৯১ সালে পদ্মভূষণ সম্মাননা লাভ করেন। তিনি ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে পুরস্কার অর্জন করেন। এছাড়া, তিনি সাতবার শ্রেষ্ঠ হিন্দি ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।প্রয়াত শ্যাম বেনেগালের পরিবারে স্ত্রী নীরা বেনেগাল এবং কন্যা পিয়া বেনেগাল রয়েছেন। তার প্রয়াণে চলচ্চিত্র জগতে এক অপুরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

ত্রিপুরা বিধানসভা প্রয়াত শ্যাম বেনেগালের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছে।এখন আমি ভারতীয় চলচ্চিত্র জগতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব শ্যাম বেনেগালের আত্মার শান্তি কামনা করে এই সভায় উপস্থিত সকলকে দুই মিনিট নীরবতা পালনের জন্য অনুরোধ জানাচ্ছি।

Releated Posts

নির্মাণ সামগ্রী চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক

আগরতলা, ৬ আগস্ট: হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ সামগ্রী চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হল এক ব্যক্তি।…

ByByTaniya Chakraborty Aug 6, 2026

মাদকের দৌরাত্ম্য ও চুরির ঘটনায় উদ্বেগ, কৈলাসহর থানায় কাউন্সিলরের লিখিত অভিযোগ

কৈলাসহর, ৬ আগস্ট: কৈলাসহর শহরে মাদকদ্রব্যের অবাধ কারবার এবং তার জেরে চুরি-ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ…

ByByReshmi Debnath Aug 6, 2026

স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রকে নির্যাতনের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ

বিলোনিয়া, ৬ আগস্ট:  বিদ্যালয়ে শিক্ষকের শাসন যদি হয় আতঙ্কের কারণ, তবে বিদ্যালয় কি আর বিদ্যামন্দির থাকে,বিলোনিয়ার বুকে উঠেছে…

ByByReshmi Debnath Aug 6, 2026

পাঁচ দফা দাবিতে ধর্মনগরে সিডিপিও কার্যালয়ে আশা কর্মীদের ডেপুটেশন

ধর্মনগর, ৬ আগস্ট: পাঁচ দফা দাবিকে সামনে রেখে আজ ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকার আশা কর্মীরা সিডিপিও কার্যালয়ে ডেপুটেশন…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top