News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খুব শীঘ্রই দুটি জাতীয় সড়কের জন্য ডিপিআর পাঠাবে দেবে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী
Image

খুব শীঘ্রই দুটি জাতীয় সড়কের জন্য ডিপিআর পাঠাবে দেবে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জানুয়ারি: রাজ্যে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। এরই অংশ হিসেবে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ ঘোষণা দিয়েছেন যে রাজ্য সরকার খুব সহসাই দুটি জাতীয় সড়কের ডিটেইলস প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) কেন্দ্রীয় সরকারের কাছে প্রেরণ করবে, যা নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।  

সোমবার ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী। সেসময় তিনি বলেন, কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক নীতিগতভাবে চারটি জাতীয় সড়কের বিষয়ে সম্মত হয়েছে। কারণ এই সমস্ত সড়ক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসকল সড়কগুলির মধ্যে রয়েছে – কমলপুর থেকে শান্তিরবাজার, যার দৈর্ঘ্য ১৪৮ কিলোমিটার, চম্পকনগর থেকে উদয়পুর, যার দৈর্ঘ্য ৪০ কিলোমিটার, অমরপুর থেকে উদয়পুর, যার দৈর্ঘ্য ২৪ কিলোমিটার এবং শান্তিরবাজার থেকে বিলোনিয়া, যার দৈর্ঘ্য ১৭.২৫ কিলোমিটার। আর রাজ্য সরকারের কাছে এই চারটি সড়কই গুরুত্বপূর্ণ। 

বিধানসভায় মুখ্যমন্ত্রী আরো বলেন, যখনই আমরা দিল্লিতে বৈঠকে যোগদান করতে যাই তখনই আমরা এই বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করি। তাই কেন্দ্রীয় সরকার আমাদের যত তাড়াতাড়ি সম্ভব দুটি সড়কের ডিপিআর পাঠাতে বলেছে। কমলপুর থেকে শান্তিরবাজার পর্যন্ত ১৪৮ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের জন্য ডিপিআর তৈরি করা হচ্ছে এবং অমরপুর থেকে উদয়পুর পর্যন্ত ২৪ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের জন্য ডিপিআর তৈরি শীঘ্রই শেষ হবে। এরপরই আমরা সেগুলি কেন্দ্রীয় সরকারের কাছে প্রেরণ করবো। আমি আশা করি কেন্দ্রীয় সরকার এসকল সড়কের জন্য প্রয়োজনীয় অনুমোদন দেবে। আমাদের ডাবল ইঞ্জিন সরকার একে একে সবকিছু দিচ্ছে। আগামী দিনে একই ধারা অব্যাহত থাকবে।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top