News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতবর্ষে নেই ন্যায়তন্ত্র, পুরীর শঙ্করাচার্জের মন্তব্যে হুলুস্থুল গঙ্গাসাগর মেলায়
Image

ভারতবর্ষে নেই ন্যায়তন্ত্র, পুরীর শঙ্করাচার্জের মন্তব্যে হুলুস্থুল গঙ্গাসাগর মেলায়

গঙ্গাসাগর, ১৩ জানুয়ারি (হি.স.): নকল শঙ্করাচার্জ বানানো হচ্ছে, নকল শঙ্করাচার্জ বানিয়ে ঘোরানো হচ্ছে বিভিন্ন পুণ্যক্ষেত্রে। পুরীর শঙ্করাচার্জকে নিয়ে ভয় সকলের। নরসিমা রাও, বাজপেয়ী সকলেই এই কাজ করেছেন। আর এখন মোদী ও যোগীও একই কাজ করছেন। যদি ভারতে ন্যায়তন্ত্র থাকতো তাহলে সবার আগে মোদী ও যোগীকে শাস্তি দেওয়া হত। সোমবার এই মন্তব্য করেছেন পুরীর শঙ্করাচার্জ।

সোমবার সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ঝাঁঝিয়ে উঠলেন পুরীর শঙ্করাচার্জ শ্রী নিশ্চলানন্দজি সরস্বতী মহারাজ। গঙ্গাসাগর মেলায় এসে তিনি দেশ ও এই রাজ্যের বর্তমান পরিস্থিতি-সহ নানা বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন তিনি। তিনি বলেন, “শঙ্করাচার্জ বানানোর কাজ কি কোনও রাজনৈতিক দলের? আমি কোনও রাজনৈতিক দলের লোক নই। আমাকে নিয়ে ওঁদের ভয় রয়েছে। আর তাই আমাকে টক্কর দেওয়ার জন্য নরসিমা রাও এক আতঙ্কবাদীকে নকল শঙ্করাচার্জ তৈরি করে ঘুরিয়েছিলেন। এখন যোগী আর মোদীও তাই করছেন। নকল প্রধানমন্ত্রী, নকল মুখ্যমন্ত্রী হয় কি? কেউ নকল প্রধানমন্ত্রী তৈরি করবে তাঁকে হয় কেউ পাগল বলবে নয় তো জেলে পাঠাবে। তাহলে নকল শঙ্করাচার্জ কেন? আমি বলছি, যদি ভারতে ন্যায়তন্ত্র থাকতো তাহলে সবার আগে মোদী ও যোগীকে শাস্তি দেওয়া হত।”

Releated Posts

জম্মু-কাশ্মীরের পাঁচ জেলায় হাই অ্যালার্ট, জোরদার তল্লাশি অভিযান

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কাঠুয়া, সাম্বা, উধমপুর, ডোডা ও কিস্তওয়ার জেলায় রবিবার হাই অ্যালার্ট জারি করা হয়েছে।…

ByByNews Desk Sep 20, 2026

জম্মু-কাশ্মীরের কাটরা হেলিপ্যাড টার্মিনালে আগুন, আংশিক ক্ষয়ক্ষতি

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার কাটরায় ত্রিকূট পাহাড়ের উপরে অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরে তীর্থযাত্রীদের যাতায়াতের…

ByByNews Desk Sep 20, 2026

কলকাতার যাদবপুরে সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের উপর হামলার অভিযোগ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় সিপিআই(এম)-এর একাধিক পার্টি অফিসে ভাঙচুর এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk Sep 20, 2026

সাংবাদিক পায়েল মেহতার প্রয়াণ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

মুম্বই, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত হলেন সাংবাদিক পায়েল মেহতা। রবিবার ভোরে মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top