News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বরাষ্ট্র দপ্তরে ৮,০০০ শূন্যপদ পূরণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে: মুখ্যমন্ত্রী
Image

স্বরাষ্ট্র দপ্তরে ৮,০০০ শূন্যপদ পূরণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জানুয়ারি: রাজ্য সরকার স্বরাষ্ট্র দফতরের বিভিন্ন পদে ৮,০০০-এর অধিক শূন্য পদ পূরণের উদ্যোগ নিয়েছে। সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি জানান, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে বর্তমানে মোট ৭,৩২৩টি পদ শূন্য রয়েছে। যার মধ্যে ২,১২৫টি কনস্টেবল পদ রয়েছে।  

মুখ্যমন্ত্রী বলেন, এই শূন্য পদগুলি পূরণ করা একটি ধারাবাহিক প্রক্রিয়া। তবে এরমধ্যে রাজ্য সরকার কনস্টেবল সহ অন্যান্য শূন্য পদগুলি পূরণের উদ্যোগ নিয়েছে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি) এর মাধ্যমে পুরুষ ও মহিলা উভয়ের জন্য সাব-ইন্সপেক্টর (আর্মড এন্ড আনআর্মড) ২১৮টি শূন্য পদ পূরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কনস্টেবলের জন্য ১,০০০টি পদ পূরণের প্রক্রিয়া চলছে এবং অতিরিক্ত ৯১৬ কনস্টেবল পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।  

ডাঃ সাহা আরো বলেন, রাজ্য সরকার বিভিন্ন শূন্য পদ পূরণের জন্য অ্যাড-হক প্রমোশন প্রদানের প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এর পাশাপাশি ৬,০৬৭ স্পেশাল পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে বলেও জানান মুখ্যমন্ত্রী।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top