News Flash

  • Home
  • দিনের খবর
  • সম্প্রতি যোগ দিয়েছিলেন তৃণমূলে, এবার বিধায়ক পদ থেকে ইস্তফা পি ভি আনভারের
Image

সম্প্রতি যোগ দিয়েছিলেন তৃণমূলে, এবার বিধায়ক পদ থেকে ইস্তফা পি ভি আনভারের

তিরুবনন্তপুরম, ১৩ জানুয়ারি (হি.স.): সম্প্রতি যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে, আর সোমবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন পি ভি আনভার। নীলাম্বুরের নির্দল বিধায়ক পি ভি আনভার সোমবার স্পিকার এ এন শামসীরের সঙ্গে দেখা করেন এবং নীলাম্বুর বিধায়ক হিসাবে তাঁর পদত্যাগপত্র জমা দেন। এরপর এদিনই পি ভি আনভারকে কেরলের রাজ্য আহ্বায়ক নিযুক্ত করেছে তৃণমূল কংগ্রেস।

নীলাম্বুর থেকে বিধায়ক হিসেবে পদত্যাগপত্র জমা দেওয়ার পরে তৃণমূল কংগ্রেস নেতা পি ভি আনভার বলেছেন, “গত পাঁচ মাস ধরে, আমি সরকারে, বিশেষ করে পুলিশে কী ঘটছে তা ব্যাখ্যা করছি। আমি একা লড়াই করতে পারি না, তাই আমার ইউডিএফ থেকে রাজনৈতিক সমর্থন দরকার। মমতা দিদি (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী) সংসদে এবং রাজ্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে।”

Releated Posts

জম্মু-কাশ্মীরের পাঁচ জেলায় হাই অ্যালার্ট, জোরদার তল্লাশি অভিযান

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কাঠুয়া, সাম্বা, উধমপুর, ডোডা ও কিস্তওয়ার জেলায় রবিবার হাই অ্যালার্ট জারি করা হয়েছে।…

ByByNews Desk Sep 20, 2026

জম্মু-কাশ্মীরের কাটরা হেলিপ্যাড টার্মিনালে আগুন, আংশিক ক্ষয়ক্ষতি

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার কাটরায় ত্রিকূট পাহাড়ের উপরে অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরে তীর্থযাত্রীদের যাতায়াতের…

ByByNews Desk Sep 20, 2026

কলকাতার যাদবপুরে সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের উপর হামলার অভিযোগ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় সিপিআই(এম)-এর একাধিক পার্টি অফিসে ভাঙচুর এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk Sep 20, 2026

সাংবাদিক পায়েল মেহতার প্রয়াণ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

মুম্বই, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত হলেন সাংবাদিক পায়েল মেহতা। রবিবার ভোরে মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top