News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যান দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের, গুরুতর আহত আরো এক
Image

যান দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের, গুরুতর আহত আরো এক

তেলিয়ামুড়া, ১৩ জানুয়ারি : তেলিয়ামুড়া থানার অন্তর্গত নেতাজিনগর মোটরস্ট্যান্ড এলাকাতে এক ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হয়। এই দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে এবং অপর যুবক গুরুতর আহত অবস্থায় বর্তমানে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন। দ্রুতগতিতে বাইক সহ নেতাজিনগর এলাকার ধ্রুব নম দাস এবং ধ্রুব দেবনাথ মোটর স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটা ট্রাক গাড়িতে ধাক্কা খেয়ে জাতীয় সড়কে ছিটকে পড়ে। পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহত এবং রক্তাক্ত দুই যুবককে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাথে সাথে জিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

জানা গেছে, জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ধ্রুব নম দাস মৃত্যুর কোলে ঢলে পড়ে। অপর আহত যুবক ধ্রুব দেবনাথের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে রাজধানীর জিবি হাসপাতালে।
এই মৃত্যুর পরিপ্রেক্ষিতে গোটা এলাকা জুড়ে  শোকের আবহ তৈরি হয়েছে । যেভাবে এই সময়ের মধ্যে উঠতি বয়সের একটা অংশের যুবক যুবতীরা প্রায় সময় বাইক স্কুটি নিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে, তা গভীর চিন্তার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। পুলিশ দুর্ঘটনা গ্রস্থ টিআর০১- ডি – ৬০৩০নম্বরের বাইককে  হেফাজতে নিয়েছে ।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top