News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কদমতলায় বিক্ষিপ্ত ঘটনায় মোট ৮ জন দুষ্কৃতিকারী গ্রেফতার, বিধানসভায় তথ্য
Image

কদমতলায় বিক্ষিপ্ত ঘটনায় মোট ৮ জন দুষ্কৃতিকারী গ্রেফতার, বিধানসভায় তথ্য

আগরতলা, ১৩ জানুয়ারি: কদমতলায় বিক্ষিপ্ত ঘটনায় মোট ৮ জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় মোট সাতটি বাড়ি, ২১৬টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ষাট লক্ষ পঁচাত্তর হাজার চারশত তেত্রিশ টাকা। আজ ত্রয়োদশ বিধানসভার দ্বিতীয় দিনে সিপিএম বিধায়ক ইসলাম উদ্দিনের তারকা চিহ্ন বিহীন প্রশ্নের লিখিত জবাবে এমনটাই তথ্য দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন স্বরাষ্ট্র মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তথ্য জানিয়েছেন, ধর্মনগর মহকুমার কদমতলা এলাাকয় গত ৬ ও ৭ অক্টোবর এক বিক্ষিপ্ত ঘটনায় মোট চারটি মামলা গ্রহণ করা হয়েছে। ওই ঘটনায় মোট ৮ জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়েছে।

এদিন তিনি আরও তথ্য দিয়েছেন, ওই ঘটনায় মোট সাতটি বাড়ি, ২১৬টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ষাট লক্ষ পঁচাত্তর হাজার চারশত তেত্রিশ টাকা। আরও জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত নিহত ও আহতদের সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য করা হয়েছে। 

Releated Posts

অসহায় যুবকের উন্নত চিকিৎসায় সহায়তার আশ্বাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের

আগরতলা, ২১ জুন: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ প্রতিমা…

ByByReshmi Debnath Jun 22, 2026

প্রসেনজিৎ সাহার পরিবারের পাশে সুদীপ রায়বর্মন, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ২১ জুন: গাঁজা মামলায় গ্রেপ্তার হওয়া মেলাঘরের কনটেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে…

ByByReshmi Debnath Jun 22, 2026

পুকুরের জলে ডুবে ১০ বছরের শিশুকন্যার মৃত্যু, শোকের ছায়া এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: পুকুরের জলে ডুবে এক ১০ বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম…

ByByReshmi Debnath Jun 22, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, চরম ভোগান্তিতে শহরবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: ছুটির দিন রবিবার সন্ধ্যায় মাত্র ঘণ্টাখানেকের প্রবল বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল রাজধানী আগরতলার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top