News Flash

  • Home
  • দিনের খবর
  • অমিত শাহকে তোপ কেজরির, বললেন বিজেপি বস্তিবাসীদের ভালোবাসে না
Image

অমিত শাহকে তোপ কেজরির, বললেন বিজেপি বস্তিবাসীদের ভালোবাসে না

নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র কটাক্ষ করলেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। রবিবার কেজরিওয়াল বলেছেন, “অমিত শাহ জি যেভাবে দিল্লির বস্তিবাসীদের কাছে মিথ্যা বলেছেন এবং তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, এখন আমরা সেই মিথ্যাকে ফাঁস করতে এই বস্তি শিবিরে এসেছি। তিনি বলেছিলেন ‘জাহা ঝুগ্গি ওয়াহা মাকান’, কিন্তু বিজেপির লোকজন কার ‘মাকান’ তা বলছে না। ২০১৪ সালে বিজেপি সরকার এসেছিল। এই ১১ বছরে তারা দিল্লিতে ৪,৭০০টি বাড়ি তৈরি করেছে। দিল্লিতে ৪ লাখ ঝুগ্গি রয়েছে। যদি গত ১০ বছরে ৪,৭০০টি বাড়ি তৈরি করা হয়, তবে দিল্লির প্রতিটি বস্তিবাসীকে বাড়ি দিতে ১০০০ বছর সময় লাগবে।”

কেজরিওয়াল আরও বলেছেন, “আমরা দেখেছি কিভাবে তাদের (বিজেপি) নেতারা বস্তিতে ঘুমাচ্ছে। তারা ৫-১০ বছর ধরে ঘুমায়নি। গত এক মাস ধরে তাদের নেতারা বস্তিতে ঘুমাচ্ছেন। তারা বস্তিবাসীকে ভালোবাসে না। বিজেপি ধনীদের দল। বস্তিবাসীকে তারা পোকা মনে করে। তারা নির্বাচনের আগে বস্তিবাসীর ভোট চায় এবং নির্বাচনের পর বস্তিবাসীর জমি চায়।”

Releated Posts

চার রাজ্যে বিধান পরিষদ নির্বাচনের সূচি ঘোষণা কমিশনের, উত্তরপ্রদেশে ১১ আসনে ভোট

লখনউ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র—এই চার রাজ্যে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 22, 2026

সীতাপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

সীতাপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের সীতাপুরে ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে অবধ রাম ওরফে ভোলে শঙ্করকে ১২…

ByByNews Desk Sep 22, 2026

সীমানা পুনর্বিন্যাস শেষ হওয়ার পরেই বিহারে পঞ্চায়েত নির্বাচন: মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): চলতি সীমানা পুনর্বিন্যাসের কাজ শেষ হওয়ার পরেই বিহারে পঞ্চায়েত রাজ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে…

ByByNews Desk Sep 21, 2026

রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বিজেপি, বিকানেরে কংগ্রেসের জয়

জয়পুর, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বেশি সংখ্যক কাউন্সিলর জিতেও মেয়র পদে হেরে গেল…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top