News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দক্ষিণ জেলায় বিদ্যুৎ দপ্তর সহ অন্যান্য দপ্তরের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন সচিব
Image

দক্ষিণ জেলায় বিদ্যুৎ দপ্তর সহ অন্যান্য দপ্তরের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন সচিব

বিলোনিয়া, ১১ জানুয়ারি : দক্ষিণ জেলায় বিদ্যুৎ দপ্তর সহ অন্যান্য দপ্তরের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন সচিব অভিষেক সিং। এদিন তিনি বিভিন্ন সুবিধাভোগীদের সঙ্গেও কথা বলেন।

প্রসঙ্গত, বিভিন্ন সরকারি দপ্তর কর্তৃক রাজ্যের চলমান প্রকল্প গুলোর বাস্তবায়ন এবং গুণগতমান নিয়ে এবার যাচাই প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। শনিবার দক্ষিণ জেলায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এবং এর গুণগতমান খতিয়ে দেখলেন রাজ্য সরকারের সচিব অভিষেক সিং। 

এদিন দক্ষিণ জেলায় ত্রিপুরা বিদ্যুৎ নিগম কর্তৃক বিভিন্ন প্রকল্প, ত্রিপুরা পুনর্নবীকরণ শক্তি উন্নয়ন সংস্থা তথা ট্রেডা- র চলমান প্রকল্প, পূর্ত দফতরের অধীনস্থ পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের বিভিন্ন কাজকর্ম, আরবান লোকাল বডি  এবং টিইউএলএম এর বিভিন্ন কাজকর্ম শনিবার খতিয়ে দেখেন সচিব। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য পর্যায়ের আধিকারিকরা এবং জেলা পর্যায়ের আধিকারিক সহ এই প্রকল্প সমূহ বাস্তবায়নের সঙ্গে যুক্ত আধিকারিক ও কর্মীরা।

এরপর বিদ্যুৎ সচিব বিলোনিয়া সার্কিট হাউসে উল্লেখিত দপ্তর সমূহের আধিকারিকদের নিয়ে বৈঠক করে। ওই বৈঠকে যথা সময়ে কাজ শেষ করা এবং এর গুণগতমান রক্ষার উপরও গুরুত্ব আরোপ করেন সচিব । সময়ের কাজ সময়ে শেষ করতে আধিকারিকদের তিনি নির্দেশও প্রদান করেন।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top