News Flash

  • Home
  • দিনের খবর
  • মহারাষ্ট্রকে উন্নতির দিকে নিয়ে যাওয়াই প্রধান লক্ষ্য : দেবেন্দ্র ফড়নবিস
Image

মহারাষ্ট্রকে উন্নতির দিকে নিয়ে যাওয়াই প্রধান লক্ষ্য : দেবেন্দ্র ফড়নবিস

নাগপুর, ১১ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রকে উন্নতির দিকে নিয়ে যাওয়াই তাঁর প্রধান লক্ষ্য, ফের একবার তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। শনিবার নাগপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবেন্দ্র ফড়নবিস বলেন, “মহা বিকাশ আঘাড়ি একত্রে লড়বে নাকি আলাদাভাবে লড়বে, তাদের জোট ভাঙবে নাকি থাকবে, তা নিয়ে আমরা আগ্রহী নই। আমাদের প্রচেষ্টা মহারাষ্ট্রকে উন্নতির দিকে নিয়ে যাওয়া, আসন্ন (পৌর কর্পোরেশন) নির্বাচনে জনগণের আশীর্বাদ আমাদের সঙ্গে থাকবে।”

মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানের মন্তব্য ‘ইভিএম মানে, মোল্লার বিরুদ্ধে প্রতিটি ভোট’, এ প্রসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেছেন, “তিনি (নীতেশ রানে) কী বলেছিলেন, আমি তা শুনিনি, তাই আমি এর প্রতিক্রিয়া জানাব না।” উল্লেখ্য, এদিন নাগপুরের ইন্দিরা গান্ধী সরকারি মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।

Releated Posts

নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর দুই প্রভাবশালী তৃণমূল নেতা গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২০ সালের ডিসেম্বর মাসে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় জড়িত…

ByByNews Desk Sep 21, 2026

রেজিনগর উপনির্বাচন ঘিরে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, প্রচার থেকে বিরত থাকার ঘোষণা কবীরের

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের বেছে বেছে হয়রানি ও…

ByByNews Desk Sep 21, 2026

এপিকে-ভিত্তিক সাইবার প্রতারণা চক্রের হদিশ, আমদাবাদ থেকে তিনজন গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): এপিকে-ভিত্তিক সাইবার প্রতারণা এবং একাধিক ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রতারণার টাকা ঘোরানোর অভিযোগে একটি সংগঠিত…

ByByNews Desk Sep 21, 2026

সাংগ্রুরে মাদক-সংকট নিয়ে পঞ্জাব সরকারকে নিশানা মাজিথিয়ার, ‘মানুষ হতাশায় ভুগছেন’

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পঞ্জাবে মাদক-সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের সরব হলেন শিরোমণি আকালি দল (এসএডি)-র সাধারণ…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top