News Flash

  • Home
  • দেশ
  • (Update)উমরাংসোর অভিশপ্ত কয়লা খাদান থেকে উদ্ধার চতুর্থ শ্রমিকের মৃতদেহ, বাকি পাঁচজনের উদ্ধারে চলছে অভিযান
Image

(Update)উমরাংসোর অভিশপ্ত কয়লা খাদান থেকে উদ্ধার চতুর্থ শ্রমিকের মৃতদেহ, বাকি পাঁচজনের উদ্ধারে চলছে অভিযান

উমরাংসো (অসম), ১১ জানুয়ারি (হি.স.) : শুক্রবার রাত থেকে পাঁচটি পাম্পের সাহায্যে ঘণ্টায় ২,৬৬,৬৭০ লিটার জল নিষ্কশনের ফলে জলস্তর কমায় এক এক করে উমরাংসোর তিন কিলো কালামাটির প্লাবিত ‘১৯ নম্বর আসাম কয়লা কোয়ারি’ থেকে আবদ্ধ শ্রমিকদের উদ্ধার হচ্ছে। তবে জীবিত নয়, উদ্ধার হচ্ছে তাঁদের নিথর দেহ।

আজ শনিবার ভারতীয় সেনাবাহিনীর ২১ প্যারা ডাইভার্স এবং এনডিআরএফ-এর ১ নম্বর ব্যাটালিয়নের ডুবুরিরা চতুর্থ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছেন। জানিয়েছেন এনডিআরএফ-এর টিম কামান্ডার ইন্সপেক্টর রোশন কুমার সিং। তিনি জানান, বাকি পাঁচজনকে উদ্ধার করতে চলছে অভিযান। এদিকে উদ্ধারকৃত চতুর্থ মৃতদেহের পরিচয়ও এ খবর লেখা পর্যন্ত শনাক্ত করা যায়নি।

উল্লেখ্য, এর আগে খাদান বিপর্যয়ের আজ (শনিবার) ষষ্ঠ দিন সকাল প্ৰায় ৭.৩৬ মিনিট নাগাদ ২৭ নম্বর উমরাংসোর কালাপানি বস্তির বাসিন্দা ২৭ বছর বয়সি লিগেন মগর এবং এর পর তৃতীয় শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তৃতীয় এবং চতুর্থ শ্রমিকের পরিচয়ও এখনও শনাক্ত করা যায়নি।

Releated Posts

পাঁচ পুরনো মামলায় গ্রেফতারি থেকে সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ২০০৭ সালের আরও পাঁচটি পুরনো…

ByByNews Desk Sep 21, 2026

টিএমসি-র নাম ও প্রতীক ‘ফ্রিজ’ নিয়ে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আর্জি মমতার

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নাম ও নির্বাচনী প্রতীক ব্যবহারে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে…

ByByNews Desk Sep 21, 2026

কর্মা-ধর্মা উৎসবের আগে বিহারের ভাগলপুরে জলে ডুবে ৬ শিশুর মৃত্যু

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): কর্মা-ধর্মা উৎসব উপলক্ষে স্নান করতে গিয়ে বিহারের ভাগলপুর জেলায় জলে ডুবে ছয় শিশুর মর্মান্তিক…

ByByNews Desk Sep 21, 2026

দিল্লির সদর বাজারে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ, দোকানদার গ্রেফতার

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির সদর বাজার এলাকায় ফের নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ সামনে এল। পুলিশ জানিয়েছে,…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top