News Flash

Image

গাড়ি চালকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য

আগরতলা, ১০ জানুয়ারি : গতকাল রাতে এক গাড়ি চালকের মৃত্যু ঘিরে গাড়ী শ্রমিকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতে সাব্রুম-আগরতলা জলেফা আমতলী ব্রিজের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় ওই গাড়ি চালকের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। এটা খুন নাকি দুর্ঘটনা, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

আনুমানিক ১০:৫৮ মিনিটের দিকে সাব্রুমের দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রীতম দাস জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিক পর্যবেক্ষণে তারা বুঝতে পারেন যে ব্যক্তিটি মৃত এবং মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন না পাওয়া গেলেও তাঁর নাক ও কান থেকে রক্ত বেরিয়ে আসতে দেখেন তিনি।

দমকল কর্মীদের থেকে জানা গেছে, মৃত ব্যক্তির নাম রঞ্জিত দেবনাথ(৫০)। তাঁর বাড়ি পূর্ব জলেফা গ্রামে পঞ্চায়েত। তিনি পেশায় একজন গাড়ি চালক।

সাব্রুম থানার এসআই জানিয়েছেন, এই মৃত্যুকে ঘিরে তদন্ত করা হবে।

Releated Posts

থলিবাড়ি এডিসি ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই, আগুন লাগার কারণ নিয়ে রহস্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  থলিবাড়ি এডিসি ভিলেজের বাঙ্গালপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের দুইটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই…

ByByReshmi Debnath Jun 23, 2026

সাব্রুম রেলস্টেশন থেকে দুই বাংলাদেশি যুবক গ্রেপ্তার, আদালতে পেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাব্রুম রেলস্টেশন এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Jun 23, 2026

সাতদিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি উৎসব ২২ জুলাই থেকে: প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: আগামী ২২ জুলাই থেকে সাতদিনব্যাপী রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি উৎসব ও মেলার সূচনা হবে।…

ByByReshmi Debnath Jun 23, 2026

উদয়পুরে তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয় এবং দুটি শিশু আবাস পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে উদয়পুরের পি.এম.-শ্রী তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয়, এরপর কাকড়াবন…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top