News Flash

  • Home
  • দিনের খবর
  • জনগণও চায় দিল্লিতে বিজেপির জয় হোক, আশাবাদী বীজেন্দর গুপ্তা
Image

জনগণও চায় দিল্লিতে বিজেপির জয় হোক, আশাবাদী বীজেন্দর গুপ্তা

নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): আম আদমি পার্টিকে একাধিক ইস্যুতে আক্রমণ দিল্লির বিরোধী দলনেতা তথা রোহিণী বিধানসভা আসনের বিজেপি প্রার্থী বীজেন্দর গুপ্তা। তাঁর মতে, জনগণও চায় দিল্লিতে বিজেপির জয় হোক। বুধবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীজেন্দর গুপ্তা বলেছেন, “গত ১০ বছরে জাতীয় রাজধানীর অবস্থা যেভাবে খারাপ হয়েছে তা উদ্বেগজনক। বর্ষায় জল জমে যাওয়া ও মৃত্যু এবং শীতকালে ধোঁয়াশা ও দূষণের কারণে মানুষ ঘরের ভিতরে থাকতে বাধ্য হয়। দিল্লির প্রতিটি ঋতু মানুষের জন্য সমস্যা নিয়ে আসে। গরমে জলের সমস্যা হয়।”

বীজেন্দর গুপ্তা আরও বলেছেন, “জনতা চায় দিল্লিতে বিজেপি জিতুক যাতে উন্নয়ন হয়। রোহিণী বিধানসভার বার্ষিক বাজেট ১০০০ কোটি টাকা হওয়া সত্ত্বেও গত ১০ বছরে একটি পয়সাও দেওয়া হয়নি। এত কিছুর পরেও, আমরা রোহিণীর জন্য অনেক কাজ করেছি। যতটা না তাদের বিধায়করা তাদের নির্বাচনী এলাকার জন্য কাজ করেছেন।”

Releated Posts

জম্মু-কাশ্মীরের পাঁচ জেলায় হাই অ্যালার্ট, জোরদার তল্লাশি অভিযান

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কাঠুয়া, সাম্বা, উধমপুর, ডোডা ও কিস্তওয়ার জেলায় রবিবার হাই অ্যালার্ট জারি করা হয়েছে।…

ByByNews Desk Sep 20, 2026

জম্মু-কাশ্মীরের কাটরা হেলিপ্যাড টার্মিনালে আগুন, আংশিক ক্ষয়ক্ষতি

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার কাটরায় ত্রিকূট পাহাড়ের উপরে অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরে তীর্থযাত্রীদের যাতায়াতের…

ByByNews Desk Sep 20, 2026

কলকাতার যাদবপুরে সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের উপর হামলার অভিযোগ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় সিপিআই(এম)-এর একাধিক পার্টি অফিসে ভাঙচুর এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk Sep 20, 2026

সাংবাদিক পায়েল মেহতার প্রয়াণ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

মুম্বই, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত হলেন সাংবাদিক পায়েল মেহতা। রবিবার ভোরে মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top