News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাগান কেটে জেলা হাসপাতাল তৈরি করা নিয়ে ক্ষুব্ধ বাগান মালিকগণ
Image

বাগান কেটে জেলা হাসপাতাল তৈরি করা নিয়ে ক্ষুব্ধ বাগান মালিকগণ

আগরতলা, ৮ জানুয়ারি : খাস জমিতে গড়ে তোলা বাগান কেটে হবে জেলা হাসপাতাল। বিষয়টিকে ঘিরে ক্ষুব্ধ বাগান মালিকরা। প্রশাসনিক কর্তারা বিশ্রামগঞ্জ বাঁশতলী ভিলেজ এলাকা পরিদর্শনে গেলে ক্ষোভ উগরে দেন বাগান মালিক ও তাঁর পরিবার।

বিশ্রামগঞ্জ বাঁশতলী ভিলেজ এলাকায় তিল তিল করে খাস জমিতে গড়ে তোলা হয়েছিল রাবার বাগান। কিন্তু এখন এই বাগান কেটে জেলা হাসপাতাল তৈরি করা হবে। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ বাগান মালিকগণ।

আজ হাসপাতাল নির্মাণের জন্য বরাদ্দ করা জায়গাটি পরিদর্শনে আসেন প্রশাসনিক কর্তারা। এতেই বাগানের মালিকেরা মিলে ক্ষোভে ফেটে পড়েন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাগান মালিক জয়খোলা বেগম জানিয়েছেন, নিজের ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষেত্রে খরচ না করে এই রাবার বাগানে সব টাকা ব্যয় করেছেন তাদের পরিবার। বাগানের দৌলতেই বাড়িতে ভাত জুটছে তাদের। কিন্তু এখন সরকার হঠাৎ করে এসে তাদের রোজগারের সম্বল ছিনিয়ে নিল তারা কিভাবে দিনযাপন করবে, এই প্রশ্ন তুলেছেন তিনি।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top