News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাঁজা বাগান ধ্বংসে আবারো সাফল্য পেল কলমচৌরা থানা পুলিশ
Image

গাঁজা বাগান ধ্বংসে আবারো সাফল্য পেল কলমচৌরা থানা পুলিশ

আগরতলা, ৮ জানুয়ারি : কলমচৌরা থানা পুলিশ এবং টিএসআর বাহিনীর যৌথ উদ্যোগে আবারো গাঁজা বাগান ধ্বংসে সাফল্য অর্জিত হয়েছে। এই অভিযানে আনুমানিক ২০ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।

কলমচৌরা থানার ওসি জানিয়েছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর দুইটা ত্রিশ মিনিট অবধি দীর্ঘ সময়ের প্রচেষ্টায় প্রায় ২৫ একর জমি জুড়ে ৫ টি ভিন্ন প্লটে ২০ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।

উত্তর কালামচৌড়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ দক্ষিণ কলমচৌড়া এবং ওএনজিসি পয়েন্ট এলাকায় গাঁজা গাছের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন এসআই বিশ্বজিৎ দেববর্মা, এসআই সুপ্রতিম দে এবং ৭ নং টিএসআর ব্যাটেলিয়নের ৩০জন কর্মী সহ ১৪০ নং ব্যাটেলিয়নের ১৪ জন সিআরপিএফ কর্মী।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top