News Flash

  • Home
  • দেশ
  • শীশ মহল বিতর্কে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে এএপি নেতারা, রুখে দিল পুলিশ
Image

শীশ মহল বিতর্কে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে এএপি নেতারা, রুখে দিল পুলিশ

নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): শীশ মহল নিয়ে মুখ খুলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই শীশ মহল বিতর্কে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং। মঙ্গলবার সঞ্জয় সিং বিজেপির ‘শীশ মহল’ অভিযোগ এবং এই প্রসঙ্গে বিতর্কের মধ্যে সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বাসভবনে যাওয়ার জন্য বিজেপিকে চ্যালেঞ্জ জানান। আর বুধবার এএপি নেতা সঞ্জয় সিং ও সৌরভ ভরদ্বাজ মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে পৌঁছন।

তাঁরা দু’জনে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্ণা দেন। যদিও, পুলিশ তাঁদের রুখে দেয়। পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেছেন, “বিজেপি প্রতিদিন নতুন ভিডিও এবং ছবি পাঠায়। আমরা সমস্ত মিডিয়া ব্যক্তিদের সঙ্গে এখানে এসেছি। এখন, বিজেপি পালিয়ে যাচ্ছে। তিন স্তরের ব্যারিকেডিং করা হয়েছে। তারা জলকামানও রেখেছে এবং এখানে অতিরিক্ত ডিসিপি মোতায়েন করেছে যাতে মিডিয়া ভিতরে যেতে না পারে। আমাদের দেখান কোথায় সুইমিং পুল এবং বার। বিজেপি বলেছে, মুখ্যমন্ত্রীর বাসভবন ৩৩ কোটি টাকায় নির্মিত হয়েছিল। এটাও বলা হচ্ছে যে, ২৭০০ কোটি টাকায় পিএম হাউস তৈরি হচ্ছে। আমরা মুখ্যমন্ত্রীর বাসভবন এবং প্রধানমন্ত্রীর বাড়ি দুটোই দেখব। জনসাধারণকে উভয়ই দেখতে দিন।”

Releated Posts

২০২২-২৩ অর্থবর্ষের অতিরিক্ত ব্যয়ের অনুমোদন, সংসদে পাস অ্যাপ্রোপ্রিয়েশন (নং-৩) বিল

নয়াদিল্লি, ৬ আগস্ট(আইএএনএস): ২০২২-২৩ অর্থবর্ষে সরকারের অতিরিক্ত ব্যয়কে বৈধতা দিতে অ্যাপ্রোপ্রিয়েশন (নং-৩) বিল, ২০২৬-এ অনুমোদন দিল সংসদ। বৃহস্পতিবার…

ByBySandeep Biswas Aug 6, 2026

পিওকে-তে গণতন্ত্র ও উন্নয়নের অভাবেই বাড়ছে অসন্তোষ, জম্মু-কাশ্মীরের সঙ্গে তুলনা টানল প্রতিবেদন

শ্রীনগর, ৬ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) গণতান্ত্রিক অধিকার, বিকেন্দ্রীকরণ এবং উন্নয়নের ঘাটতির কারণেই দীর্ঘদিন ধরে জনঅসন্তোষ…

ByByNews Desk Aug 6, 2026

পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হতে হবে ভারত: এইচ.ডি. কুমারস্বামী

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): ভারত শুধু পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির অন্যতম বৃহৎ ভোক্তা নয়, বরং এই প্রযুক্তির বৈশ্বিক উৎপাদন…

ByByNews Desk Aug 6, 2026

বাংলার চা ও বস্ত্রশিল্প পুনরুজ্জীবনে কেন্দ্রের সর্বাত্মক সহায়তার আশ্বাস, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের চা ও বস্ত্রশিল্পকে পুনরুজ্জীবিত করতে কেন্দ্র সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top