News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তোপ সিসোদিয়ার, বিঁধলেন মোদী ও শাহকে
Image

দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তোপ সিসোদিয়ার, বিঁধলেন মোদী ও শাহকে

নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করলেন আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া। বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সোমবার মনীশ সিসোদিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “আমি এইমাত্র টিভিতে দেখেছি, সঙ্গম বিহার এলাকায়, রাতে এক ঘণ্টা ধরে গুলি চলেছে। গোটা এলাকার মানুষ আতঙ্কিত, গ্যাংযুদ্ধ চলতে থাকে। এটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি যে জাতীয় রাজধানীতে প্রকাশ্যে গ্যাং ওয়ার চলছে। প্রায় প্রতিদিনই প্রকাশ্যে গুলি চলছে।”

মনীশ সিসোদিয়া আরও বলেছেন, “গতরাতে সঙ্গম বিহারে ঘটে যাওয়া ঘটনায় বলা হচ্ছে, দু’জন গুরুতর আহত, আরও একজন হাসপাতালে ভর্তি। প্রধানমন্ত্রী এসে দিল্লির জনগণের সামনে কেজরিওয়ালজিকে কথা শোনাচ্ছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, দিল্লির জনতা প্রধানমন্ত্রী, অমিত শাহ, বিজেপিকে আইনশৃঙ্খলা ঠিক করার দায়িত্ব দিয়েছে, কিন্তু আপনারা আইন-শৃঙ্খলা সামলাতে পারছেন না। আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে। ভাবুন, দিল্লিতে যদি বিজেপিকে হাসপাতাল, স্কুল, বিদ্যুতের দায়িত্ব দেওয়া হয়, তাহলে কী অবস্থা হবে?”

Releated Posts

সীমানা পুনর্বিন্যাস শেষ হওয়ার পরেই বিহারে পঞ্চায়েত নির্বাচন: মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): চলতি সীমানা পুনর্বিন্যাসের কাজ শেষ হওয়ার পরেই বিহারে পঞ্চায়েত রাজ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে…

ByByNews Desk Sep 21, 2026

রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বিজেপি, বিকানেরে কংগ্রেসের জয়

জয়পুর, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বেশি সংখ্যক কাউন্সিলর জিতেও মেয়র পদে হেরে গেল…

ByByNews Desk Sep 21, 2026

নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর দুই প্রভাবশালী তৃণমূল নেতা গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২০ সালের ডিসেম্বর মাসে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় জড়িত…

ByByNews Desk Sep 21, 2026

রেজিনগর উপনির্বাচন ঘিরে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, প্রচার থেকে বিরত থাকার ঘোষণা কবীরের

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের বেছে বেছে হয়রানি ও…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top