News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লির জনগণের উন্নয়নের প্রতি কোনও লক্ষ্য নেই “আপদা” সরকারের : প্রধানমন্ত্রী
Image

দিল্লির জনগণের উন্নয়নের প্রতি কোনও লক্ষ্য নেই “আপদা” সরকারের : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): দিল্লির জনগণের উন্নয়নের প্রতি কোনও লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি নেই “আপদা” সরকারের। দিল্লির এএপি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার দিল্লির রোহিণীর জাপানিজ পার্কে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী এই অনুষ্ঠানে বলেছেন, আমি হাজার হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিল্যান্যাস করেছি।

প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, “আমরা এখন ২০২৫ সালে। তার মানে এক-চতুর্থাংশ শতাব্দী পেরিয়ে গেছে। এই সময়ে, সম্ভবত দিল্লির যুবকদের ২-৩ প্রজন্ম বড় হয়েছে। এখন আগামী ২৫ বছর ভারতের ভবিষ্যতের জন্য, দিল্লির ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ২৫ বছরে ভারত একটি বিকশিত দেশে পরিণত হবে। বিকশিত ভারতের এই যাত্রা আমরা চোখের সামনে দেখতে পাব। আমরা দেখতে পাব ভারত আধুনিকতার এক নতুন পর্যায় অতিক্রম করছে। বিকশিত ভারতের এই যাত্রায় একটি খুব বড় মাইলফলক শীঘ্রই আসতে চলেছে। ভারত যখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে। আমাদের দেশের রাজধানী দিল্লির এই গৌরবময় যাত্রায় ধাপে ধাপে চলা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দিল্লিকে উন্নত ভারতের রাজধানী হিসেবে গড়ে তুলতে হবে।”

Releated Posts

জামুইয়ে দশম শ্রেণির ছাত্রীকে হেনস্থার ঘটনায় সরব রাহুল গান্ধী, ‘এই আচরণের অধিকার কে দিয়েছে?’

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই জেলায় দুই দশম শ্রেণির পড়ুয়াকে হেনস্থা ও এক ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগের…

ByByNews Desk Sep 21, 2026

ভারত-নিউজিল্যান্ড এফটিএ ২০ অক্টোবর থেকে কার্যকর হবে: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আগামী ২০ অক্টোবর থেকে কার্যকর হবে…

ByByNews Desk Sep 21, 2026

ইতালির বোরখা নিষেধাজ্ঞা: ‘দেশের আইনকে সম্মান করা উচিত’, বললেন ইসলামি ধর্মীয় পণ্ডিত

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির স্কুলগুলিতে বোরখা ও নিকাব পরার ওপর প্রস্তাবিত নিষেধাজ্ঞা প্রসঙ্গে ইসলামি ধর্মীয় পণ্ডিত মুফতি…

ByByNews Desk Sep 21, 2026

যাদবপুরে মমতা তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর, তদন্তে পুলিশ; বিজেপির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের (এমএআইটিসি) একটি দলীয় কার্যালয়ে ভাঙচুরের…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top