News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সর্বভারতীয় অংকন মেধা পরীক্ষায় অংশগ্রহনের জন্য মেঘা সিং কে আর্থিক সাহায্য কৈলাসহর জার্নালিস্টস ক্লাবের
Image

সর্বভারতীয় অংকন মেধা পরীক্ষায় অংশগ্রহনের জন্য মেঘা সিং কে আর্থিক সাহায্য কৈলাসহর জার্নালিস্টস ক্লাবের

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৫ জানুয়ারি:
আবারও  সমাজ সেবায় এগিয়ে এল কৈলাসহরের জার্নালিস্টস ক্লাব। এবার কৈলাসহর জার্নালিস্টস ক্লাব শনিবার রাত্রিবেলা কৈলসহর ভীষণ টিভির কনফারেন্স হল ঘরে অংকন মেধাবী এক ছাত্রীকে আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, কৈলাসহর শ্রীরামপুর এলাকার বাসিন্দা রাজু বাহাদুর সিং নামে এক ব্যক্তির মেয়ে মেঘা সিং সে বিগত কয়েকদিন পূর্বে কৈলাসহরে অনুষ্ঠিত জেলাভিত্তিক ইয়ুথ ফেস্টিবলে অংকন মেধা পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সে কৃতিত্ব অর্জন করে পরবর্তী সময় সে রাজ্যভিত্তিক অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সেখানেও মেঘা সিং কৃতিত্ব অর্জন করে।

মেঘা সিং সর্বভারতীয় অংকন মেধা পরীক্ষায় অংশগ্রহণ করতে  দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে। মেঘা সিংএর পরিবারের আর্থিক অবস্থা খুবই দুর্বল, মেঘা সিং কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের ছাত্রী পাশাপাশি ত্রিপুরা আর্ট সোসাইটির ছাত্রী বলেও মেঘা সংবাদ মাধ্যমকে জানায়, তাই মেঘা সিংকে সাহায্যের হাত বাড়িয়ে দিল কৈলাশহর জার্নালিস্টস ক্লাব।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৈলাশহর জার্নালিস্টস ক্লাবের সভাপতি উত্তম দেব, সহ-সভাপতি উত্তম সিনহা, সম্পাদক নারায়ণ সাহা, কোষাধক্ষ্য সুজাতা পাল সাহা, সহ-সম্পাদক শুভঙ্কর দাস, সহ-সম্পাদক আজীর মিয়া, অফিস সম্পাদক আব্দুল সুফান, সাংবাদিক রাজু দেব, সাংবাদিক অধিপ দেব। পাশাপাশি আগামী দিনেও মেঘা সিংয়ের পাশে থাকার আশ্বাস দেয় কৈলাশহর জার্নালিস্টস ক্লাব।

Releated Posts

আমবাসা–গণ্ডাছড়া সড়কে বড় গর্ত, দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: আমবাসা–গণ্ডাছড়া মেইন রোডের পাশে আমবাসা বাজার সংলগ্ন এলাকায় ধলাই নদীর পাড় ঘেঁষা মূল সড়কে তৈরি…

ByByReshmi Debnath Sep 21, 2026

নিখোঁজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ২১ সেপ্টেম্বর: নিখোঁজ যুবকের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় আজ সকালে বামুটিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ২১ সেপ্টেম্বর: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। ওই ঘটনায় তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এনডিপিএস মামলায় গ্রেফতার মাদক কারবারি, জিজ্ঞাসাবাদে উঠে আসছে একাধিক নাম

আগরতলা, ২১ সেপ্টেম্বর: সোনামুড়া থানার একটি এনডিপিএস মামলায় মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top