News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পিকনিক করতে গিয়ে বড়সড় দুর্ঘটনা, আহত শিশু সহ দশাধিক
Image

পিকনিক করতে গিয়ে বড়সড় দুর্ঘটনা, আহত শিশু সহ দশাধিক

আগরতলা, ৫ জানুয়ারি : আজ সিপাহীজলা পিকনিক স্পটে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন শিশু সহ অনেকজন। আহতদের মধ্যে ১১ জনকে উদ্ধার করেছে দমকল বাহিনী। বর্তমানে তাদের মধ্যে বেশিরভাগই বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

প্রসঙ্গত, শীতকাল মানেই পিকনিকে গিয়ে আনন্দ করার দিন। তাই তো ইংরেজি নববর্ষের সময় থেকে বাংলা পৌষ সংক্রান্তি অবধি প্রায় সবদিনই কোথাও না কোথাও পিকনিক লেগে থাকে। এমনই পিকনিক করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন শিশু সহ বেশ কয়েকজন ব্যক্তি।

প্রত্যক্ষদর্শীদের থেকে জন্য গেছে, আজ ওই পিকনিক স্পটে একাধিক দল পিকনিক করতে গিয়েছিল। যখন দুর্ঘটনাগ্রস্থ দলটির গাড়ি খাদে পড়ে যায়, তখন অন্য দলের লোকজনই তাদের উদ্ধার করার কাজ শুরু করে। ক্রমে দমকল বাহিনীকে খবর দিলে তাদের কর্মীরা এসে আহতদের বিশালগড় হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত ওই পিকনিকের দলটি ট্রিপার গাড়ি নিয়ে এসেছিল। ওই গাড়ির চালক গাড়িটি খাদের দিকে নেমে যাওয়ার পরেই পালিয়ে গেছে।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top