News Flash

  • Home
  • ত্রিপুরা
  • (Update) বাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর এবং উচ্ছেদের হুমকির ঘটনায় নয়া মোড়
Image

(Update) বাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর এবং উচ্ছেদের হুমকির ঘটনায় নয়া মোড়

আগরতলা, ৩ জানুয়ারি: বিশালগড় নবীনগরে নেশা কারবারকে কেন্দ্র করেই দুই গোষ্ঠীর মারপিট হয়েছিল। যার বাড়িতে ভাঙচুর হয়েছিল তার পরিবার যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা আবার পাল্টা এই দাবি করেন।

প্রসঙ্গত, খোয়ারিয়া এলাকার দেবু শীল, অপু শীল পার্শ্ববর্তী দেলোয়ার হোসেনের বাড়িতে ওই তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেন। পরবর্তী সময়ে থানায় মামলা ও দায়ের করেন।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবু শীল ও অপু শীল জানিয়েছেন দীর্ঘ দিন ধরে নেশার বাণিজ্য চালাছে দেলোয়ার হোসেন। একাধিকবার নেশা বাণিজ্য বন্ধ করার জন্য বলা হয়েছিল। কিন্তু সে রমরম নেশার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এই বিষয়কে কেন্দ্র করেই মারপিট শুরু হয়েছিল। কিন্তু তাদের পরিবারের সদস্যরা থানায় মিথ্যা মামলা দায়ের করেছেন বলে দাবি করেন তিনি।

Releated Posts

আমবাসা–গণ্ডাছড়া সড়কে বড় গর্ত, দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: আমবাসা–গণ্ডাছড়া মেইন রোডের পাশে আমবাসা বাজার সংলগ্ন এলাকায় ধলাই নদীর পাড় ঘেঁষা মূল সড়কে তৈরি…

ByByReshmi Debnath Sep 21, 2026

নিখোঁজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ২১ সেপ্টেম্বর: নিখোঁজ যুবকের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় আজ সকালে বামুটিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ২১ সেপ্টেম্বর: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। ওই ঘটনায় তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এনডিপিএস মামলায় গ্রেফতার মাদক কারবারি, জিজ্ঞাসাবাদে উঠে আসছে একাধিক নাম

আগরতলা, ২১ সেপ্টেম্বর: সোনামুড়া থানার একটি এনডিপিএস মামলায় মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top