News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৯ দফা দাবিতে সরব মিড ডে মিল কুক কাম হেল্পার ওয়েলফেয়ার
Image

৯ দফা দাবিতে সরব মিড ডে মিল কুক কাম হেল্পার ওয়েলফেয়ার

আগরতলা, ৩ জানুয়ারি: ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে সরব মিড ডে মিল কুক কাম হেল্পার ওয়েলফেয়ার। এদিন মিছিল করে মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশনে উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে তাঁরা।

কনভেনার বীর কুমার দেববর্মা বলেন, মি ডে মিল কর্মীরা অত্যন্ত গরীব অংশের মানুষ। তাছাড়া, অর্থনৈতিক দিক দিয়ে তারা পিছিয়ে রয়েছেন। মাত্র ২৫০০ টাকার বিনিময়ে তারা কাজ করছেন। রাজ্যে প্রায় ১১ হাজারের অধিক মি ডে মিল কর্মী রয়েছেন। তাই রাজ্য সরকারের নিকট দাবি তাদের বেতন বৃদ্ধি করা হোক।

তাছাড়া, কমিটির তরফ থেকে ৯ দফা দাবি জানানো হচ্ছে। সেগুলো হল, মিড ডে মিল কর্মীদের নূন্যতম বেতন ১৮০০০ টাকা করা, দশ মাসের পরিবর্তে ১২ মাসের পারিশ্রমিক প্রদান করা হোক। তাছাড়া, কর্মীদের বার্ষিক বোনাস দেওয়া, কর্মীদের প্রতিমাসের বেতন প্রদান করা হোক।

আরও দাবি, অনিয়মিতদের মিড ডে মিল কর্মীদের নিয়মিত করা, মিড ডে মিল কর্মীদের ছাটাই করা চলবে না। মিড ডে মিল কর্মীদের পেনশন চালু করা, অবসরকালীন সময়ে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান এবংমিড ডে মিল কর্মীদের প্রবিডেন্ট ফান্ড চালু করা হোক।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top