News Flash

  • Home
  • খেলা
  • বুমরাহ : দলে স্বার্থপরতা নেই, সিডনি টেস্টে নিজ থেকেই সরে দাঁড়ান রোহিত
Image

বুমরাহ : দলে স্বার্থপরতা নেই, সিডনি টেস্টে নিজ থেকেই সরে দাঁড়ান রোহিত

সিডনি, ৩ জানুয়ারি (হি.স.) : সব জল্পনার অবসান। শেষ পর্যন্ত সিডনি টেস্টে নেই ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সিডনি টেস্টে নিজ থেকেই সরে দাঁড়িয়ে রোহিত নেতৃত্বের ব্যাপারটিই তুলে ধরেছেন বলে মনে করেন এই টেস্টে ভারতের অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। এই টেস্টের অধিনায়ক জাসপ্রিত বুমরাহ বলেন, এতেই ফুটে উঠছে যে, দলের ভেতর একতা কতটা।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৯ টায় ম্যাচ শুরুর আগে দলের সবার সঙ্গেই টিম বাসে মাঠে আসেন রোহিত শর্মা। এরপর দলের অন্যরা মাঠে এলেও তিনি ছিলেন ড্রেসিং রুমেই। ১৫ মিনিট পর তাঁকে মাঠে দেখা যায়। বুমরাহ ততক্ষণে মাঠে গিয়ে পিচ দেখে এসে স্পট বোলিং অনুশীলন শুরু করেন। ইঙ্গিতটা তখন পরিষ্কার হয় আরও।

তবে রোহিতও মাঠে আসেন কিছুক্ষণ পর। তারপর পিচের দিকে এগিয়ে গিয়ে সেখানে হাঁটু গেড়ে বসে পিচ দেখেন তিনিও। পরে কিছুক্ষণ ফুটবল খেলেন সরফরাজ খান ও ঋষভ পন্থ–এর সঙ্গে। দল যখন বৃত্ত তৈরি করে একত্রিত হয়, তখন রোহিতকে চুপচাপই দেখা যায়। তবে কিছুক্ষণ পর কথা বলছিলেন তখন কোচ গৌতম গম্ভীর ও অভিজ্ঞ বিরাট কোহলির সঙ্গে। পরে টস করতে যান বুমরাহ।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top