News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একটি পরিবারকে উচ্ছেদের হুমকি ও বাড়িতে হামলা, চারটি গাড়ি ভাঙচুর
Image

একটি পরিবারকে উচ্ছেদের হুমকি ও বাড়িতে হামলা, চারটি গাড়ি ভাঙচুর

আগরতলা, ৩ জানুয়ারি: এক অসহায় পরিবারের উপর আক্রমণ চালায় শাসক দলের নামধারী দুষ্কৃতিকারীরা এমনটাই অভিযোগ উঠেছে। সাথে বাড়িঘর সহ ভাংচুর করা হয়েছে কয়েকটি গাড়ি। তাছাড়া, বেধড়ক ভাবে পেটানো হয় এক নাবালিকা সহ বাড়ির অন্যান্য মহিলাদের। বিশালগড় নবীনগরে ওই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, খোয়ারিয়া এলাকার দেবু শীল, অপু শীল পার্শ্ববর্তী দেলোয়ার হোসেনের বাড়িতে ওই তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ। শাসক দলের নামধারী এই সন্ত্রাসীদের একটি বক্তব্য এই পরিবারটি এলাকায় থাকতে পারবে না। দেবু শীল এবং অপু শীল দেলোয়ার হোসেনের পরিবারকে হুঁশিয়ারি দিয়েছেন তাদেরকে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে। অন্য তাই তাদের বাড়িঘর সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হবে। ছোট ছোট শিশুদের নিয়ে গভীর জঙ্গলে বসবাস করতে হয়েছে পরিবারের লোকেদের। বাড়ি যেতে পারছে না পরিবারের কেউই। এদিকে পুলিশ এবং মন্ডল অফিস তাদের হাতের মতোই রয়েছে বলে স্পষ্ট জানিয়ে দেন।

এখন অসহায় পরিবারটির কি করবে ভেবে পাচ্ছেন না। এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। দেবু এবং অপুর পরিবারটিকে এলাকা ছাড়া করে জায়গাটিকে দখল করার চেষ্টা চালিয়েছেন।

Releated Posts

আমবাসা–গণ্ডাছড়া সড়কে বড় গর্ত, দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: আমবাসা–গণ্ডাছড়া মেইন রোডের পাশে আমবাসা বাজার সংলগ্ন এলাকায় ধলাই নদীর পাড় ঘেঁষা মূল সড়কে তৈরি…

ByByReshmi Debnath Sep 21, 2026

নিখোঁজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ২১ সেপ্টেম্বর: নিখোঁজ যুবকের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় আজ সকালে বামুটিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ২১ সেপ্টেম্বর: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। ওই ঘটনায় তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এনডিপিএস মামলায় গ্রেফতার মাদক কারবারি, জিজ্ঞাসাবাদে উঠে আসছে একাধিক নাম

আগরতলা, ২১ সেপ্টেম্বর: সোনামুড়া থানার একটি এনডিপিএস মামলায় মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top