News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইংরেজি নববর্ষের শুভেচ্ছা রাষ্ট্রপতির, শুভকামনা জানালেন উপ-রাষ্ট্রপতিও
Image

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা রাষ্ট্রপতির, শুভকামনা জানালেন উপ-রাষ্ট্রপতিও

নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): সমস্ত দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এছাড়াও দেশবাসীকে শুভকামনা জানিয়েছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক বার্তায় জানিয়েছেন, নতুন বছর প্রত্যেকের জীবনে নতুন আশা, স্বপ্ন এবং আকাঙ্ক্ষার সূচনা করে। নতুন বছর প্রত্যেকের ইচ্ছা পূরণের জন্য নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার সুযোগ নিয়ে আসে। আগামী বছর ঐক্যবদ্ধভাবে সমাজ ও জাতিকে উন্নতির পথে আরও এগিয়ে নিতে যাবার আহ্বান জানিয়েছেন তিনি।

উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় জনগণকে শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় বলেছেন, দেশকে অগ্রাধিকারে রাখার সংকল্প নিয়ে গণতান্ত্রিক মূল্যবোধকে লালন করে দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে। ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে, সংবিধান প্রণেতাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য নাগরিকদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

Releated Posts

কুনো জাতীয় উদ্যানে ‘চিতা মিত্র’দের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

ভোপাল, ২২ জুন : মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান সফর শেষে ‘চিতা মিত্র’ এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মতবিনিময়…

ByByNews Desk Jun 22, 2026

৪.৩৮ লক্ষ কোটি টাকার বাজেট পেশ পশ্চিমবঙ্গে, জোর কর্মসংস্থান, কল্যাণ ও পরিকাঠামো উন্নয়নে

কলকাতা, ২২ জুন : পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর প্রথম বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট সোমবার বিধানসভায় পেশ করলেন…

ByByNews Desk Jun 22, 2026

মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে উন্নয়ন সহযোগিতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা জয়শঙ্করের

উলানবাটোর, ২২ জুন : ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সোমবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে সে দেশের বিদেশমন্ত্রী বাতসেতসেগ বাতমুনখের সঙ্গে…

ByByNews Desk Jun 22, 2026

মাদকবিরোধী অভিযানে চেন্নাই পুলিশের সাফল্য, এক সপ্তাহে গ্রেফতার ৭৭; উদ্ধার বিপুল মাদক ও যানবাহন

চেন্নাই, ২২ জুন (আইএএনএস): মাদক পাচার ও নিষিদ্ধ নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে ৭৭ জনকে…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top