News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই থানাধীন খ্যাংড়াবাড়ি এলাকায় প্রায় ৫০০০ গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ
Image

খোয়াই থানাধীন খ্যাংড়াবাড়ি এলাকায় প্রায় ৫০০০ গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ

খোয়াই, ৩১ ডিসেম্বর : মঙ্গলবার সকালে খোয়াই থানার অন্তর্গত খ্যাংড়া বাড়ি এলাকায় প্রায় ৫০০০ গাঁজা গাছ ধ্বংস করল  পুলিশ ও নিরাপত্তা কর্মীরা। এই অভিযানে খোয়াই থানার পুলিশ , মহিলা থানা, বাইজাল বাড়ি আউটপোস্ট ও বিএসএফ জওয়ানরা অংশগ্রহণ করে।

গাঁজা চাষ নিষিদ্ধ সত্ত্বেও রাজ্যের বিভিন্ন স্থানে বেআইনিভাবে গাঁজা চাষ করছে একাংশ অতি মুনাফা লোভীরা। পুলিশ ও নিরাপত্তা কর্মীরা এসব বেআইনি কাজকর্মের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই থানার পুলিশ বিএসএফ জওয়ানদের সঙ্গে নিয়ে খ্যাংড়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজার গাছ কেটে ধ্বংস করে দিয়েছে। অবশ্য গাঁজা চাষের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে খোয়াই থানার ওসি জানিয়েছেন। জানা গেছে প্রত্যন্ত এলাকার সরকারি খাস জমিতে এইসব গাঁজা চাষ করা হচ্ছে।

Releated Posts

মাদকের দৌরাত্ম্য ও চুরির ঘটনায় উদ্বেগ, কৈলাসহর থানায় কাউন্সিলরের লিখিত অভিযোগ

কৈলাসহর, ৬ আগস্ট: কৈলাসহর শহরে মাদকদ্রব্যের অবাধ কারবার এবং তার জেরে চুরি-ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ…

ByByReshmi Debnath Aug 6, 2026

স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রকে নির্যাতনের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ

বিলোনিয়া, ৬ আগস্ট:  বিদ্যালয়ে শিক্ষকের শাসন যদি হয় আতঙ্কের কারণ, তবে বিদ্যালয় কি আর বিদ্যামন্দির থাকে,বিলোনিয়ার বুকে উঠেছে…

ByByReshmi Debnath Aug 6, 2026

পাঁচ দফা দাবিতে ধর্মনগরে সিডিপিও কার্যালয়ে আশা কর্মীদের ডেপুটেশন

ধর্মনগর, ৬ আগস্ট: পাঁচ দফা দাবিকে সামনে রেখে আজ ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকার আশা কর্মীরা সিডিপিও কার্যালয়ে ডেপুটেশন…

ByByTaniya Chakraborty Aug 6, 2026

ব্যতিক্রমী স্কুল, ৬ ছাত্রের জন্য ৬ শিক্ষক, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে নেই একজনও পড়ুয়া

আগরতলা, ৬ আগস্ট : ত্রিপুরার জম্পুইজলা মহকুমার টিটিএএডিসি এলাকার লংমাহাতি পশ্চিম গুরুপদ কলোনি জেবি স্কুলে দেখা মিলেছে এক…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top