News Flash

  • Home
  • খেলা
  • গ্লোব সকার পুরস্কার : ভিনিসিয়ুস ছাড়া আর কে কি পেলেন
Image

গ্লোব সকার পুরস্কার : ভিনিসিয়ুস ছাড়া আর কে কি পেলেন

দুবাই, ২৮ ডিসেম্বর(হি.স.) : শুক্রবার রাতে দুবাইয়ের গালায় অনুষ্ঠিত হয় গ্লোব সকার পুরস্কার অনুষ্ঠান। সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ভিনিসিয়ুস। ভিনিসিয়ুস ছাড়া আর কে কি পেলেন, দেখে নেওয়া যাক –

পুরুষদের সেরা মিড ফিল্ডার:

সেরা মিড ফিল্ডারের পুরস্কারও গেছে রিয়াল মাদ্রিদেই। এই পুরস্কারের দৌড়ে ছিলেন মোট ১১জন। সেখান থেকে সেরা মিড ফিল্ডারের পুরস্কার জেতেন রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম। এছাড়াও গ্লোব পুরস্কারের ম্যারাডোনা পুরস্কার জিতেছেন এই ইংলিশ তারকা।

মেয়েদের সেরা ফুটবলার:

মেয়েদের সেরা ফুটবলারের তালিকায় ছিলেন ১২ জন। সেই তালিকায় ছিলেন বার্সেলোনার তারকা আইতানা বোনমাতি। গত অক্টোবরে মেয়েদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন বার্সেলোনার এই তারকা। এবার গ্লোব সকার অ্যাওয়ার্ডের সেরা ফুটবলারের পুরস্কার জিতলেন তিনি।

সেরা ১০ টি ক্লাব:

সেরা ১০টি ক্লাবের দৌড়ে ছিল মোট ১০টি ক্লাব। তবে সবাইকে পেছনে ফেলে এ বছরের সেরা ক্লাব নির্বাচিত হয়েছে রিয়াল মাদ্রিদ। আর মেয়েদের সেরা ক্লাব নির্বাচিত হয়েছে বার্সেলোনা।

সেরা কোচ:

সেরা কোচের পুরস্কারও গেছে রিয়ালের ঘরেই। এই পুরস্কারের তালিকায় ছিলেন ৭জন কোচ। সেখান থেকে সবাইকে পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

সেরা উদীয়মান খেলোয়াড়:

সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনার তরুণ স্টাইকার্স লামিনে ইয়ামাল।

সেরা এজেন্ট:

সেরা এজেন্টের পুরস্কার জিতেছেন জর্জ মেন্ডেস। আর সেরা স্পোর্টিং পরিচালকের ‍পুরস্কার জিতেছেন ইন্টার মিলানের পিয়েরো অসিলিও।

মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলার/কোচ ও ক্লাবের পুরস্কার:

ইউরোপ ছেড়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো পাড়ি জমিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। তারপরও পুরস্কার যেন তাঁর পিছু ছাড়েনি। মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন আল নাসরের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর হাতে। আর মধ্যপ্রাচ্যের সেরা কোচের পুরস্কার জিতেছেন আল হিলালের জর্জ জেসুস। সেই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে সফল ক্লাব হয়েছে আল আইন। পুরস্কার হিসেবে তাঁরা জিতেছে মধ্যপ্রাচ্যের সেরা ক্লাবের খেতাব।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top