News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কাঁসারী পট্টি স্থিত সুন্দরী কালীর মন্দিরের সংস্কার কাজটি পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Image

কাঁসারী পট্টি স্থিত সুন্দরী কালীর মন্দিরের সংস্কার কাজটি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ ডিসেম্বর : আজ কাঁসারী পট্টি স্থিত সুন্দরী কালীর মন্দিরের সংস্কার কাজটি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহা। সাথে ছিলেন মেয়র দীপক মজুমদার সহ এলাকার কর্পোরেটর রত্না দত্ত ও অন্যান্যরা।

প্রসঙ্গত, কাঁসারী পট্টি স্থিত রাজন্য আমলের কালী মন্দির পাড়ায় সুন্দরী কালীর মন্দির রয়েছে যা এলাকাবাসীর কাছে একটি জাগ্রত মন্দির হিসেবে মান্য। কিন্তু ২০০ বছরের পুরনো এই মন্দিরটির অর্ধেকটা অংশই মাটির নিচে চলে গিয়েছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশনায় এই মন্দিরটিকে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে আগরতলা পুর নিগম। বহিরাজ্য থেকে এই ধরনের প্রশিক্ষিত শ্রমিকদের সহায়তায় এই কাজ চলছে। সম্প্রতি দশ টন ওজনের মন্দিরটিকে জেকের সাহায্যে উপরে তোলার ব্যবস্থা করেছে নিগম। তথ্য অনুযায়ী, প্রায় কুড়ি লক্ষ টাকায় সংস্কার করা হচ্ছে এই মন্দিরটি।

মেয়র এ বিষয়ে বলেন, সুন্দরী কালীমন্দিরের মান্যতা রাজন্য আমল থেকে একইভাবে রয়েছে। এলাকার ভক্তপ্রাণ জনগণ যেন আবার মায়ের পুজো ভালোভাবে করতে পারেন তার জন্য মন্দিরটি নিগমের উদ্যোগে নতুনভাবে সাজিয়ে তুলা হচ্ছে।

Releated Posts

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026

জুটমিল ইস্যুতে বিরোধীদের পাল্টা জবাব: বাম আমলের ভুল সিদ্ধান্তের বোঝা বইছে বর্তমান সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই জুটমিল ইস্যুতে বিরোধী দল, বিশেষ করে সিপিআই(এম)-এর অভিযোগের কড়া জবাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top