News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মধুপুর থানা পুলিশের হাতে গ্রেপ্তার কুখ্যাত মানব পাচারকারী 
Image

মধুপুর থানা পুলিশের হাতে গ্রেপ্তার কুখ্যাত মানব পাচারকারী 

আগরতলা, ২৪ ডিসেম্বর: কুখ্যাত মানব পাচারকারী কিংবা বিভিন্ন অপরাধ জনিত মামলায় অভিযুক্ত দক্ষিণ মধুপুর পঞ্চায়েতের নোয়াবাড়ি এলাকার সমর দ্বীপ বর্ধন ওরফে সাগর গ্রেপ্তার পুলিশের হাতে। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, দীর্ঘদিন যাবত মধুপুর থানার পুলিশ তাকে গ্রেফতারের জন্য জাল পেতে রেখেছিল। শেষ পর্যন্ত সোমবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার তিন অফিসার বিভিন্ন জায়গায় উৎপেতে বসে থাকে এবং জাল বিস্তার করে পরে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এদিকে মঙ্গলবার দুপুরবেলা অভিযুক্ত সমর দ্বীপ বর্ধন উরফে সাগরকে বিশালগড় মহকুমা আদালতে সুপর্ণ করে। এদিকে পুলিশ জানান মানব পাচারকারী সহ বিভিন্ন অপরাধজনিত মামলা তার বিরুদ্ধে রয়েছে। পুলিশ অনেক পূর্ব থেকেই তার বিরুদ্ধে মামলা হাতে নিয়ে জাল পেতে রেখেছিল।

আরো যারা যায় অভিযুক্ত সমর দ্বীপ বর্ধন এলাকার মধ্যে দীর্ঘদিন যাবত একটি গ্যাংয়ের সাথে জড়িত হয়ে অপরাধ জনিত কাজ চালিয়ে আসছে। শুধু তাই নয় সাধারণ মানুষকে রাস্তায় দাঁড় করিয়েছে অস্ত্র দেখিয়ে লুটপাট,ছিনতাই সহ অপরাধ জনিত কাজ চালিয়ে আসছে। যদিও মধুপুর থানার পুলিশ তার বিরুদ্ধে কয়েকটি মামলা হাতে নিয়ে অনেকদিন গ্রেফতারের উদ্দেশ্যে মাঠে নেমেও তার টিকির নাগাল পায়নি। আর আর অবশেষে সোমবার গভীর রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

Releated Posts

অসহায় যুবকের উন্নত চিকিৎসায় সহায়তার আশ্বাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের

আগরতলা, ২১ জুন: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ প্রতিমা…

ByByReshmi Debnath Jun 22, 2026

প্রসেনজিৎ সাহার পরিবারের পাশে সুদীপ রায়বর্মন, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ২১ জুন: গাঁজা মামলায় গ্রেপ্তার হওয়া মেলাঘরের কনটেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে…

ByByReshmi Debnath Jun 22, 2026

পুকুরের জলে ডুবে ১০ বছরের শিশুকন্যার মৃত্যু, শোকের ছায়া এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: পুকুরের জলে ডুবে এক ১০ বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম…

ByByReshmi Debnath Jun 22, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, চরম ভোগান্তিতে শহরবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: ছুটির দিন রবিবার সন্ধ্যায় মাত্র ঘণ্টাখানেকের প্রবল বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল রাজধানী আগরতলার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top