News Flash

Image

মেঘালয়ে বিএসএফ-এর হাতে ধৃত আরও তিন বাংলাদেশি ও দুই ভারতীয় দালাল

শিলং, ২৪ ডিসেম্বর (হি.স.) : মেঘালয়ের পূর্ব খাসিপাহাড় জেলায় বিএসএফ-এর হাতে আরও তিন বাংলাদেশি ও দুই ভারতীয় দালাল ধরা পড়েছে। গতকাল সোমবার পাকড়াও করা হয়েছিল ১৩ জন বাংলাদেশি নাগরিক এবং প্ৰায় ১০ লক্ষাধিক টাকার চিনি, মাদকদ্রব্য এবং একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে বিএসএফ।

আজ মঙ্গলবার বিএসএফ-এর ৪ নম্বর ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সতর্ক জওয়ানরা পাঁচ ব্যক্তিকে আটক করেছেন। এদের মধ্যে তিনজন বাংলাদেশি নাগরিক এবং দুজন ভারতীয় দালাল। এই দালাল বাংলাদেশিদের পারাপার করতে সহযোগিতা করছিল। ধৃত পাঁচজনকে পাইনুরসলা থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গতকাল বিএসএফ-এর জওয়ানরা পূর্ব খাসিপাহাড়া জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালানের প্রচেষ্টাকে ব্যর্থ করে ১৩ জন বাংলাদেশি পাচারকারীকে আটক করেছিল। তাদের হেফাজত থেকে ১০ লক্ষাধিক টাকার চিনি, মাদকদ্রব্য একং একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে।

Releated Posts

চন্দ্রপুরে ইসরোর অ্যাডভান্সড রাডার গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার চন্দ্রপুরে ইসরোর আইএসটিআরএসি-র অ্যাডভান্সড রাডার গবেষণা কেন্দ্রের নির্মাণকাজের…

ByByNews Desk Sep 21, 2026

‘অসম ভারতের ব্যাটারি হয়ে উঠতে পারে’, রাজ্যে ৪০ হাজার কর্মসংস্থানের ঘোষণা জিত আদানির

গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): অসম আগামী দিনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি কেন্দ্র হিসেবে উঠে আসতে পারে এবং ‘ভারতের…

ByByNews Desk Sep 20, 2026

ধুবরিতে আদানি পাওয়ারের ৪৮ হাজার কোটি টাকার তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের ধুবরি জেলার চাপারে আদানি পাওয়ার লিমিটেডের ৩,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আল্ট্রা-সুপারক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর…

ByByNews Desk Sep 20, 2026

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ভিড়, উঠল ন্যায়বিচারের দাবি

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সোনাপুরের জুবিন…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top