News Flash

  • Home
  • বিনোদন
  • অল্লু অর্জুনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের, থানায় হাজিরা অভিনেতার
Image

অল্লু অর্জুনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের, থানায় হাজিরা অভিনেতার

হায়দরাবাদ, ২৪ ডিসেম্বর (হি.স.): পুলিশকে অপমান! অভিনেতা অল্লু অর্জুনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন তেলেঙ্গানার কংগ্রেস নেতা থিনমার মালান্না। অল্লুর ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমাতে পুলিশ ফোর্সকে অপমান করার একটি দৃশ্য রয়েছে। তাতেই আপত্তি তুলেছেন ওই কংগ্রেস নেতা। সেই কারণে অল্লু সহ সিনেমার পরিচালক সুকুমার ও প্রযোজকদের বিরুদ্ধে মেডিপল্লি থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। এমনিতেই সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় বিপাকে পড়েছেন অল্লু। তার মাঝেই কংগ্রেস নেতার এই অভিযোগের জেরে অস্বস্তি আরও বাড়ল দক্ষিণী তারকার। ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমাতে একটি নির্দিষ্ট দৃশ্য নিয়েই আপত্তি রয়েছে কংগ্রেস নেতার। ওই দৃশ্যে দেখা গিয়েছে, এক পুলিশ আধিকারিক যখন সুইমিং পুলে রয়েছেন তাতে প্রস্রাব করছেন অল্লু ওরফে বড়পর্দার ‘পুষ্পা’।

কংগ্রেস নেতার দাবি, এই দৃশ্যে দেখিয়ে সমগ্র পুলিশ বাহিনীকে অপমান করা হয়েছে। তাই অভিনেতা অল্লু, পরিচালক সুকুমার ও প্রযোজকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। অপরদিকে এদিন মঙ্গলবার সন্ধ্যা থিয়েটারে পদপিষ্টের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অল্লুকে ডেকে পাঠায় হায়দরাবাদ পুলিশ। সেই মতো এদিন চিক্কাডপল্লি থানায় হাজিরা দিয়েছেন তিনি।

Releated Posts

দীপিকা-রণবীরের ঘরে এল দ্বিতীয় কন্যাসন্তান

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাঁদের…

ByBySandeep Biswas Sep 19, 2026

জুবিন গর্গের ২০০-রও বেশি বিরল গান ডিজিটাল আর্কাইভে সংরক্ষণ অসমের সঙ্গীতপ্রেমীর

গুয়াহাটি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত অসমিয়া গায়ক জুবিন গর্গের সঙ্গীতের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন অসমের নগাঁও জেলার কুয়ারিতলের…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top