News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পূর্ব ত্রিপুরা সংসদীয় ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবায় উন্নয়নের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নিকট প্রস্তাব পাঠালে নিশ্চয়ই বিবেচনা করা হবে, কৃতি দেবীকে চিঠির জবাব নাড্ডার
Image

পূর্ব ত্রিপুরা সংসদীয় ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবায় উন্নয়নের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নিকট প্রস্তাব পাঠালে নিশ্চয়ই বিবেচনা করা হবে, কৃতি দেবীকে চিঠির জবাব নাড্ডার

আগরতলা, ২৩ ডিসেম্বর : এডিসি এলাকায় এমএইস সদৃশ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের বিষয়টি বিবেচনার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি লিখেছিলেন পূর্ব ত্রিপুরা সাংসদ কৃতি দেবী সিং। ওই চিঠির জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী লিখেছেন, আপাতত ত্রিপুরায় এইএমস সদৃশ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের কোনো প্রস্তাব নেই। কিন্তু ত্রিপুরা সরকার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নিকট সহায়তার প্রস্তাব জানাতে পারে। তাহলে ওই প্রস্তাবে সাড়া দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দ্রুত সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। 

চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী লিখেছেন, উত্তর-পূর্বাঞ্চলে স্বাস্থ্যসেবা সুবিধাগুলিকে শক্তিশালী করার জন্য প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা ( পিএমএসএসওয়াই)- এর অধীনে, আসামে একটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইএমস) ইতিমধ্যেই চালু হয়েছে। তাছাড়া, প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা ( পিএমএসএসওয়াই)- এর অধীনে, ত্রিপুরায় সুপার স্পেশালিটি ব্লক নির্মাণের মাধ্যমে আগরতলা মেডিক্যাল কলেজকে উন্নিতকরণে অনুমোদন দেওয়া হয়েছিল। আপাতত প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা (পিএমএসএসওয়াই)- এর অধীনে ত্রিপুরায় এইমস সদৃশ হাসপাতাল ও মেডিক্যাল কলেজ স্থাপনে কোনো প্রস্তাব নেই।

তিনি বলেন, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীন ন্যাশনাল হেলথ মিশন (এনএইচএম) বিভিন্ন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করে থাকে। এক্ষেত্রে ত্রিপুরা সরকার যদি পূর্ব ত্রিপুরা সংসদীয় ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবায় উন্নয়নের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নিকট প্রস্তাব পাঠালে নিশ্চয়ই বিবেচনা করা হবে এবং দ্রুত সহায়তা প্রদান করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top