News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বংশ পরম্পরার কারণে ত্রিপুরাকে সিপিএমের হাতে তুলে দিয়েছিল কংগ্রেস : সাংসদ বিপ্লব
Image

বংশ পরম্পরার কারণে ত্রিপুরাকে সিপিএমের হাতে তুলে দিয়েছিল কংগ্রেস : সাংসদ বিপ্লব

আগরতলা, ২৩ ডিসেম্বর: বংশ পরম্পরার কারণে ত্রিপুরাকে সিপিএমের হাতে তুলে দিয়েছিল কংগ্রেস। ফলে, বিগত ২৫ বছর ধরে ত্রিপুরাতে দুনীতি রাজত্ব করেছিল সিপিএম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিপ্লব কুমার দেবকে ত্রিপুরায় না পাঠালে এখনো সিপিএম থেকে মুক্তি পেত না রাজ্য।আজ ভ্রাম্যমান কৃএিম গো–প্রজনন কর্মী এসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।

এদিন তিনি বলেন, রক্তদানের কোনো বিকল্প নেই। আজকের দিনে মানব সেবাই প্রকৃত ধর্ম। রক্তদান জীবন দান। এই ধরণের সমাজ হিতৈষী কর্মসূচি গ্রহণ করার জন্য তিনি এসোসিয়েশনের সম্মানিত সদস্যগনদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

এদিন তিনি বলেন, সমাজে যারা নূন্যতম বেতনের কাজ করেন তাঁরাই আজ কাজকর্ম ছেড়ে রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করতে এসেছেন। আসলে তারা অনেক উদার মনের হয়। আমিও অত্যন্ত সাধারণ ঘরের ছেলে। তাঁর কটাক্ষ, সাধারণ পরিবার ছেলেরা রাজনীতিতে আসলে পারিবারিক রাজনীতি করা কংগ্রেস তাঁদের পছন্দ করে না। কারণ, সাধারণ ঘরের ছেলেরা তো কংগ্রেসের মতো পারিবারিক রাজনীতি করে না।

এদিন তিনি কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছে বলেন, বিগত দিনে কংগ্রেস বংশ পরম্পরার কারণে ত্রিপুরাকে সিপিএমের হাতে তুলে দিয়েছিল। ফলে বিগত ২৫ বছর ধরে সিপিএম ত্রিপুরাতে দুনীতি রাজত্ব করেছিল।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিপ্লব কুমার দেবকে ত্রিপুরায় না পাঠালে ত্রিপুরা এখনো সিপিএম থেকে মুক্তি পেত না।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top