News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২২ ডিসেম্বর বিজেপি’র অত্যাধুনিক রাজ্য কার্যালয়ের ভূমি পূজন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ
Image

২২ ডিসেম্বর বিজেপি’র অত্যাধুনিক রাজ্য কার্যালয়ের ভূমি পূজন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ

আগরতলা, ১৯ ডিসেম্বর : আগামী ২২ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপি’র অত্যাধুনিক রাজ্য কার্যালয়ের নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। চারতলা বিশিষ্ট অত্যাধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা সহ নির্মিত হবে এই কার্যালয়।

প্রসঙ্গত, আগরতলায় বরজলা বিধানসভার নতুন নগরের পাশেই রাজ্য বিজেপি সদর কার্যালয় হতে চলেছে। দুই কানি জমির উপর চারতলা বিশিষ্ট অত্যাধুনিক এই কার্যালয়ের শিলান্যাস ও ভূমি পূজন করা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে।

আজ কার্যালয়ের নির্মাণের জায়গা পরিদর্শন করেন সদর জেলা বিজেপি সভাপতি অসীম ভট্টাচার্য, সাথে ছিলেন বরজলা মন্ডল সভাপতি মুকুল রায় সহ বিজেপির কর্ম সমর্থকরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভাপতি অসীম ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্য বিজেপি সদর কার্যালয়ে অতিথিশালা সহ পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হবে। ২২ ডিসেম্বর কার্যালয়ের শিলান্যাস ও ভূমি পুজন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সহ রাজ্য বিজেপি সভাপতি এবং দলের সকল নেতৃত্ববৃন্দ।

তিনি আরো বলেন, নির্মাণকাজ সম্পন্ন হলে এই কার্যালয় থেকেই ভারতীয় জনতা পার্টির সমস্ত কাজকর্ম অনুষ্ঠিত হলে। দুই বছরের মধ্যে কার্যালয়ের নির্মাণের কাজ সম্পন্ন করার টার্গেট নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি সকলকে আগামী ২২ ডিসেম্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকা আহ্বান জানিয়েছেন সভাপতি।

বরজলা মন্ডল সভাপতি মুকুল রায় বলেন, দীর্ঘদিনের প্রতীক্ষিত এই কার্যালয়ের কাজ শুরু হওয়ার বিষয়ে দলের কর্মীবৃন্দ খুব আনন্দিত। পাশাপাশি এই কার্যালয়ের কাজ দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে শুরু হবে বলে এই আনন্দ দ্বিগুণ হয়ে গেছে।

Releated Posts

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026

জুটমিল ইস্যুতে বিরোধীদের পাল্টা জবাব: বাম আমলের ভুল সিদ্ধান্তের বোঝা বইছে বর্তমান সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই জুটমিল ইস্যুতে বিরোধী দল, বিশেষ করে সিপিআই(এম)-এর অভিযোগের কড়া জবাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top