News Flash

  • Home
  • দেশ
  • শাহজাহানপুরে ট্রাকে ধাক্কা গাড়ির, একই পরিবারের ৫ জনের মৃত্যু
Image

শাহজাহানপুরে ট্রাকে ধাক্কা গাড়ির, একই পরিবারের ৫ জনের মৃত্যু

শাহজাহানপুর, ১৯ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলায় ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৫ জন সদস্য। এছাড়াও আরও ৫ জন এই দুর্ঘটনায় আহত হয়েছেন। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা, সংঘর্ষের অভিঘাতে গাড়িটির সামনের অংশ ভেঙে তছনছ হয়ে যায়। প্রাণ হারান ৫ জন, বাকি ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার (এসপি) রাজেশ এস বলেছেন, “বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে বরেলি-এটাওয়া হাইওয়ের ওপর বারখেদা জয়পাল চৌরাস্তার কাছে। গাড়িতে চেপে একই পরিবারের সদস্যরা দিল্লি যাচ্ছিলেন। ওই গাড়িটি বেসামাল হয়ে ট্রাকে ধাক্কা মারে। দুর্ঘটনায় নিহতরা হলেন- রিয়াজুল আলী (৪৫), আমনা (৪২), গুড়িয়া (৯), তামান্না ‘অনু’ (৩২) ও নূর (৬)। শাহজাহানপুরের কান্ত শহরের বাসিন্দা রিয়াজুল দিল্লিতে পোশাকের ব্যবসায় করতেন। একটি বিয়ের অনুষ্ঠান শেষে বুধবার রাত ১০টা নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, ট্রাকের চালককে পাকড়াও করা হয়েছে।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top