News Flash

  • Home
  • দেশ
  • অমিত শাহ-কে নিশানা বিরোধীদের, সংসদ ভবন চত্বরে প্রতিবাদ বিক্ষোভ
Image

অমিত শাহ-কে নিশানা বিরোধীদের, সংসদ ভবন চত্বরে প্রতিবাদ বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): এবার বিরোধীদের নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা অভিযোগ করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার রাজ্যসভায় বক্তৃতার সময় ভারতীয় সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকরকে অপমান করেছেন। এই অভিযোগকে হাতিয়ার করে বুধবার সকালে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধী সাংসদরা। হাতে আম্বেদকরের ছবি নিয়ে অমিত শাহের বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা-সহ অনেকেই। “অমিত শাহ ক্ষমা চান” এই দাবিতে সরব হন বিরোধীরা। পরে সংসদের অধিবেশন শুরু হলেও বিরোধীদের হইহট্টগোলে চলতে থাকে, এর ফলে পন্ড হয় সংসদের কাজকর্ম। অমিত শাহ-কে আক্রমণ-সহ একাধিক ইস্যুতে বিরোধীদের হইচইয়ের কারণে দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top