News Flash

  • Home
  • খেলা
  • মহিলা ইউরো ২০২৫ খেলোয়াড়রা প্রথমবারের মতো পুরস্কারের অর্থের ভাগ পাবেন
Image

মহিলা ইউরো ২০২৫ খেলোয়াড়রা প্রথমবারের মতো পুরস্কারের অর্থের ভাগ পাবেন

লুসান, ১৭ ডিসেম্বর (হি.স.) : মহিলা ইউরো ২০২৫ খেলোয়াড়রা প্রথমবারের মতো পুরস্কারের অর্থের ভাগ পাবেন।উয়েফা কার্যনির্বাহী কমিটি সোমবার সুইজারল্যান্ডে টুর্নামেন্টের জন্য ৪১ মিলিয়ন ইউরোর পুরস্কার অনুমোদন করেছে, যা ২০২২ ইভেন্ট থেকে ১৫৬ শতাংশ বৃদ্ধি হয়েছে, অংশগ্রহণকারী জাতীয় অ্যাসোসিয়েশনগুলি পুরস্কারের নিশ্চিত শতাংশের ৩০ থেকে ৪০ শতাংশের মধ্যে খেলোয়াড়দের মধ্যে বিতরণ করবে।

টুর্নামেন্টের জন্য খেলোয়াড়দের ছেড়ে দেওয়া ইউরোপীয় ক্লাবগুলিকে ক্ষতিপূরণের অর্থ ৬ মিলিয়ন ইউরো বাড়বে, এটি লুসানে সোমবারের সভায়ও ঘোষণা করা হয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দল যোগ্যতা অর্জনের জন্য ১.৮ মিলিয়ন ইউরো পাবে, যা পুরস্কারের অর্থের ৭০ শতাংশ, বাকি ৩০ শতাংশ পারফরম্যান্স বোনাস। যার মধ্যে গ্রুপ এবং নকআউট উভয় পর্যায়ে জয়ের জন্য রয়েছে।

টুর্নামেন্টের বিজয়ীর সর্বোচ্চ পুরস্কারের অর্থ, যদি সে তাঁর ৩টি গ্রুপ পর্বের ম্যাচও জিততে পারে, তা হল ৫.১ মিলিয়ন ইউরো।

উয়েফা বলেছে যে পুরস্কারের অর্থ বৃদ্ধি ইউরোপ জুড়ে মহিলাদের খেলার মান বৃদ্ধি ও প্রসারে সাহায্য করবে। এরজন্য আগামী ৬ বছরে উন্নয়নের জন্য এক বিলিয়ন ইউরো উয়েফা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top