News Flash

  • Home
  • খেলা
  • ইংল্যান্ডকে রেকর্ড ৪২৩ রানে হারালো নিউজিল্যান্ড
Image

ইংল্যান্ডকে রেকর্ড ৪২৩ রানে হারালো নিউজিল্যান্ড

হ্যামিল্টন, ১৭ ডিসেম্বর (হি.স.) : মঙ্গলবার হ্যামিল্টনে ইংল্যান্ডকে রেকর্ড ৪২৩ রানে হারালো নিউজিল্যান্ড। এটিই টেস্টে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড। এর আগে ২০১৮ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে এই একই ব্যবধানে হারিয়েছিল।

তবে এই টেস্ট হারলেও ৩ টেস্টের সিরিজ ২-১ এ জিতেছে ইংল্যান্ড।মঙ্গলবার হ্যামিল্টনে ইংল্যান্ডের বিপক্ষে কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেললেন পেসার টিম সাউদি।শেষবারের মতো তিনি সাদা পোশাকে মাঠ ছাড়লেন দলকে জিতিয়ে। বিদায়ের দিনে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড। আর কেরিয়ারের শেষ টেস্টের শেষ ইনিংসে ২ উইকেটও পেয়েছেন টিম সাউদি।

উল্লেখ্য, ১০৭ টেস্ট খেলে তিনি ৩৯১ উইকেট নিয়েছেন। নিউজিল্যাডের ক্রিকেটারদের মধ্যে শুধু স্যার রিচার্ড হ্যাডলিই টেস্টে টিম সাউদির ওপরে আছেন। আগের দিন ২ উইকেটে ১৮ রান নিয়ে শেষ করা ইংল্যান্ড মঙ্গলবার অলআউট হয়ে গেছে ২৩৪ রানে।বেথেল দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন। এরপরেই আছেন গাস অ্যাটকিনসন। খেলেছেন ৪৩ রানের ইনিংস। মিচেল স্যান্টনার ৮৫ রানে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি টিম সাউদি ও ম্যাট হেনরি দুই করে উইকেট নিয়েছেন।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top