News Flash

  • Home
  • দেশ
  • জনকেন্দ্রিক সমস্ত বিষয়ে আলোচনায় প্রস্তুত সরকার : যোগী আদিত্যনাথ
Image

জনকেন্দ্রিক সমস্ত বিষয়ে আলোচনায় প্রস্তুত সরকার : যোগী আদিত্যনাথ

লখনউ, ১৬ ডিসেম্বর (হি.স.): জনগণ ও উন্নয়ন সংক্রান্ত সমস্ত বিষয়ে আলোচনায় প্রস্তুত সরকার। উত্তর প্রদেশ বিধানসভার অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার সকালে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “আমি সমস্ত নেতাদের কাছে আবেদন করছি, উত্তর প্রদেশ বিধানসভায় আলোচনা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক। ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জনের রাজ্য সরকারের সংকল্পে আমাদের সকলের অংশগ্রহণ করা উচিত।”

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “এটি একটি গর্বের বিষয় হবে, যখন ২০২৫ সালের মহাকুম্ভ মেলা প্রয়াগরাজে অনুষ্ঠিত হবে। আমি সমস্ত বিরোধী নেতাদের কাছে রাজ্যের উন্নয়ন সম্পর্কিত সমস্ত বিষয়ে ইতিবাচক আলোচনা করার জন্য আবেদন করছি।” উত্তর প্রদেশ বিধানসভার শীতকালীন অধিবেশনের আগে যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “আজ বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। আমি সকল সদস্যকে স্বাগত জানাই। এটা গর্বের বিষয় যে দেশ ২০৪৭ সালের মধ্যে একটি ‘বিকশিত ভারত’ তৈরির প্রধানমন্ত্রী মোদীর আশা নিয়ে এগিয়ে যাচ্ছে এবং উত্তর প্রদেশ এতে বড় ভূমিকা পালন করছে।”

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top