News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অংশীদারিত্বের জন্য ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছে : প্রধানমন্ত্রী
Image

ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অংশীদারিত্বের জন্য ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অংশীদারিত্বের জন্য ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিসানায়েকের সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “রাষ্ট্রপতি দিসানায়েককে আমি ভারতে স্বাগত জানাই। আমরা আনন্দিত যে রাষ্ট্রপতি হিসাবে, আপনি নিজের প্রথম বিদেশ সফরের জন্য ভারতকে বেছে নিয়েছেন। এই সফরের মাধ্যমে আমাদের সম্পর্কের মধ্যে নতুন গতি ও শক্তি তৈরি হচ্ছে। আমাদের অংশীদারিত্বের জন্য আমরা একটি ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছি। আমাদের অর্থনৈতিক সহযোগিতায়, আমরা বিনিয়োগের নেতৃত্বে প্রবৃদ্ধি এবং সংযোগের উপর জোর দিয়েছি।”

সোমবার নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েক দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। পরে মোদী ও দিসানায়েকের উপস্থিতিতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ভারত এ পর্যন্ত শ্রীলঙ্কাকে ৫ বিলিয়ন ডলারের ক্রেডিট এবং অনুদান সহায়তা প্রদান করেছে। শ্রীলঙ্কার ২৫টি জেলায় আমাদের সহযোগিতা রয়েছে এবং আমাদের প্রকল্পগুলির নির্বাচন সর্বদা অংশীদার দেশগুলির উন্নয়ন অগ্রাধিকারের ভিত্তিতে হয়। আমাদের উন্নয়ন সহযোগিতাকে এগিয়ে নিয়ে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মাহো-অনুরাধাপুরা রেলওয়ে সেকশন এবং কাঙ্কেসান্থুরাই বন্দরের সিগন্যালিং সিস্টেমের পুনর্বাসনের জন্য অনুদান সহায়তা দেওয়া হবে।”

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top