News Flash

  • Home
  • দেশ
  • ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সহযোগিতা অবশ্যই বৃদ্ধি পাবে : অনুরা কুমার দিসানায়েক
Image

ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সহযোগিতা অবশ্যই বৃদ্ধি পাবে : অনুরা কুমার দিসানায়েক

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সহযোগিতা অবশ্যই বৃদ্ধি পাবে। জোর দিয়ে বললেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিসানায়েক। একইসঙ্গে তিনি বলেছেন, আমি ভারতের প্রতি আমাদের অব্যাহত সমর্থনের আশ্বাস দিতে চাই। সোমবার নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েক দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। পরে মোদী ও দিসানায়েকের উপস্থিতিতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।

পরে যৌথ প্রেস বিবৃতিতে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি দিসানায়েক বলেছেন, “সামাজিক সুরক্ষা এবং সুস্থায়ী উন্নয়ন হল মূল ভিত্তি, যার উপর ভিত্তি করে আমাদের দেশের জনগণ আমাদের দু’জনকেই ক্ষমতায় নির্বাচিত করেছে। শ্রীলঙ্কার জনগণ যে বার্তা প্রকাশ করেছে তা শ্রীলঙ্কায় একটি নতুন সংস্কৃতির উদ্ভবের পথ প্রশস্ত করেছে।” শ্রীলঙ্কার রাষ্ট্রপতি আরও বলেছেন, “আমরা প্রায় ২ বছর আগে অভূতপূর্ব অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি হয়েছিলাম এবং সেই থেকে বেরিয়ে আসতে ভারত আমাদের ব্যাপকভাবে সাহায্য করেছিল।”

Releated Posts

বিহার পুলিশ নিয়োগ পরীক্ষার্থীদের বিক্ষোভে অশান্তি, পরিস্থিতি স্বাভাবিক পাটলিপুত্র রেলস্টেশনে

পাটনা, ১৪ জুন (আইএএনএস): বিহার পুলিশ নিষেধাজ্ঞা বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে রবিবার পাটনার…

ByByNews Desk Jun 14, 2026

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top